CAG report
CAG report

West Bengal Government: গ্রুপ সি ও ডি কর্মীদের পদোন্নতিতে কড়া নিয়ম: পাস করতে হবে কম্পিউটার ও টাইপিং পরীক্ষা

Bengal Liberty: রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে যেসব কর্মীর পদোন্নতি নিয়মবহির্ভূতভাবে বা পরীক্ষা না দিয়েই হয়েছে, তাঁদের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে অর্থ দপ্তর। তবে মানবিকতার খাতিরে তাঁদের বর্তমান পদ বা বেতন বাতিল না করে বেশ কিছু কড়া শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

নতুন নির্দেশিকায় যা জানানো হয়েছে (West Bengal Government)

নিয়মবহির্ভূতভাবে ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি পাওয়া কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (NSATI)-এর অধীনে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় বসতে হবে এবং তাতে পাস করতে হবে।
যতক্ষণ না সংশ্লিষ্ট কর্মী এই পরীক্ষায় পাস করছেন, ততদিন তাঁর ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতনবৃদ্ধি স্থগিত থাকবে। পরীক্ষায় পাস করার পরেই ওই কর্মীদের সিনিয়রিটি (জ্যেষ্ঠতা) পুনরায় নির্ধারিত হবে। ২০১৯ সালের পর থেকে ভুলভাবে পাওয়া পদোন্নতি বাতিল করা হচ্ছে না, তবে সেই পদগুলিকে আপাতত ‘এক্স-ক্যাডার পোস্ট’ হিসেবে গণ্য করা হবে।

Advertisement
Advertisement

বিশেষ ক্ষেত্রে ছাড় (West Bengal Government)

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যেসব কর্মী ইতিমধ্যে অবসর নিয়েছেন, তাঁদের বিষয়টি নিয়ে নতুন করে আর কোনো ফাইল খোলা হবে না। পাশাপাশি, যে কর্মীদের অবসরের সময় একেবারে কাছাকাছি, তাঁরা পরীক্ষা থেকে ছাড় পাওয়ার জন্য অর্থ দপ্তরে আবেদন করতে পারবেন। এছাড়া, প্রয়াত সরকারি কর্মীদের পরিবারের বকেয়া পাওনা মেটানোর ক্ষেত্রে পদোন্নতি কাল্পনিকভাবে (Notionally) পুনরুদ্ধার করা হবে।
অর্থ দপ্তরের এই কড়া নির্দেশিকার মাধ্যমে নবান্ন বুঝিয়ে দিয়েছে যে, সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতে এবং দক্ষতার মান বৃদ্ধিতে তারা কোনো আপস করতে রাজি নয়। অডিট ব্রাঞ্চ থেকে জারি করা এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সরকারি দপ্তরের অন্দরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ইন্দাসের তৃণমূল কর্মী

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury