Bengal Liberty : শনিবার সকালেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ঘিরে ফেলল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Abhishek Banerjee)। বৈধ নির্মাণ পরিকল্পনা ও প্রয়োজনীয় নথি ছাড়া কার্যালয় তৈরির অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। একাধিক নোটিস ও তলবের পরও সন্তোষজনক জবাব না মেলায় প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বেআইনি নির্মাণ ভাঙার প্রস্তুতিও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি (Abhishek Banerjee)। তার জন্য ৩ টি বুলডোজার ইতিমধ্যেই হাজির হয়েছে অভিষেকের কার্যালয়ের সামনে।

একাধিক নোটিসের পর কড়া পদক্ষেপ (Abhishek Banerjee)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়েছিল আমতলার কার্যালয়ে। পরে ৭ জুলাই আরও একটি নোটিস দেওয়া হয়। পাশাপাশি ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নোটিসগুলির কোনও জবাব দেননি। এরপর শনিবার সকাল থেকেই কার্যালয় চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিক ও দমকল কর্মীরাও। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই নিরাপত্তা ব্যবস্থা বলে প্রশাসনের দাবি।

ভাঙার প্রস্তুতি? (Abhishek Banerjee)
প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট কার্যালয়টি বৈধ বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্মাণ সংক্রান্ত বৈধ নথিও জমা দেওয়া হয়নি। এছাড়া যে জমির উপর কার্যালয়টি তৈরি হয়েছে, সেটি লিপস অ্যান্ড বাউন্ডস-এর নামে কেনা হয়েছিল। সেই নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পরপর ২টি নোটিসের জবাব না পেয়ে এবার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। যদিও, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এর আগেও কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছিল।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/17/raj-bhavan/

