Bengal Liberty : একুশে জুলাই। একসময় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে যে জনসমুদ্র দেখা যেত, এবার সেই ছবি বদলে গিয়েছে (21 July)। ভাঙা তৃণমূলের দুই শিবির আলাদা মঞ্চে শহিদ স্মরণ করছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে ঋতব্রতর তৃণমূল। ভিড়, উন্মাদনা এবং রাজনৈতিক বার্তার লড়াইয়ে কার পাল্লা ভারী, সেটাই এখন চর্চার কেন্দ্রবিন্দু (21 July)।

মমতার মঞ্চে জনসমুদ্র (21 July)
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে। সকাল থেকেই সেখানে কর্মী-সমর্থকদের ঢল নামে। সবুজ-আকাশি পাঞ্জাবি, সাদা পাজামা, বুকে ঘাসফুলের ব্যাজ পরে দলে দলে মানুষ পৌঁছান। অনেকের হাতে দলীয় পতাকা, কারও হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। ‘বন্দেমাতরম’ এবং ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভিড় এতটাই ছিল যে ক্যাথিড্রাল রোডের একটি লেন পুরো ভর্তি হয়ে যায়। পাশের লেনেও কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়। মঞ্চে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, দোলা সেন-সহ কালীঘাট তৃণমূলের একাধিক নেতা।

ঋতব্রতর মঞ্চে শুরুতে ফাঁকা চেয়ার (21 July)
ঋতব্রত তৃণমূলের শহিদ স্মরণ কর্মসূচি হয়েছে মেয়ো রোডে, গাঁধীমূর্তির পাদদেশে। তবে দিনের শুরুতে সেখানে ভিড় ছিল অনেকটাই কম। অধিকাংশ চেয়ারই ফাঁকা ছিল। কর্মী-সমর্থকদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়। ধীরে ধীরে ফাঁকা চেয়ার ভরতে শুরু করে। তবুও উপস্থিতির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সঙ্গে ব্যবধান স্পষ্ট ছিল।
এদিকে এবার শহিদ দিবসে প্রদেশ কংগ্রেসও শহিদ মিনার ময়দানে আলাদা কর্মসূচি করছে। ফলে ২০২৬ সালের ২১ জুলাই কলকাতায় একাধিক রাজনৈতিক মঞ্চ তৈরি হলেও, ভিড় এবং জনসমাগমের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই সবচেয়ে এগিয়ে বলে দিনের ছবিতে স্পষ্ট হয়েছে।
আরও খবর

শেষ পর্যন্ত ভরসা মমতার মঞ্চে, বলেন কর্মীরা (21 July)
দুই তৃণমূলের আলাদা শহিদ স্মরণ কর্মসূচিকে ঘিরে জেলা থেকে কলকাতায় আসা বহু কর্মী-সমর্থকের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যায়। একই প্রতীক, কিন্তু আলাদা মঞ্চ, এই পরিস্থিতিতে অনেকেই প্রথমে মেয়ো রোডে ঋতব্রত শিবিরের সভাস্থলে পৌঁছে যান। তবে তাঁদের অনেকেই জানান, সেটি ছিল শুধু যাওয়ার পথে একবার দেখে নেওয়া। আসল গন্তব্য বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এক কর্মীর কথায়, “প্রতীক একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষ পর্যন্ত দিদির সভাতেই যাচ্ছি।” আবার কেউ কেউ জানান, একই প্রতীক থাকায় দুই পক্ষের কর্মসূচিই ঘুরে দেখতে চেয়েছেন। তবে মমতা শিবিরের কর্মী-সমর্থকদের একাংশ ঋতব্রত শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁদের বক্তব্য, “আমরা দিদির সৈনিক। দিদির সভাতেই যাব। বিজেপির বি-টিমের সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না।”
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/21/mamata-banerjee-45/

