Kalighat TMC
Kalighat TMC

Kalighat TMC : হাই কোর্টের নির্দেশ ভঙ্গ! কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ

Bengal Liberty : ২১ জুলাইয়ের সমাবেশের রেশ কাটতে না কাটতেই থানায় অভিযোগ দায়ের কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে (Kalighat TMC)। সভা করার আগে হোক বা পরে জটিলতা পিছু ছাড়ছে না মমতার। এবার অভিযোগ কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোডের দু’দিকই কার্যত অবরুদ্ধ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে কালীঘাট তৃণমূলের আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ২০ জুলাই রাতে সভার মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, এমন অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিতভাবেই পুলিশ হেস্টিংস থানায় অন‌্য একটি মামলা দায়ের করেছে। দুই ঘটনারই তদন্ত শুরু হয়েছে (Kalighat TMC)।

Kalighat TMC
Kalighat TMC

হাই কোর্টের নির্দেশ ভঙ্গের অভিযোগে মামলা (Kalighat TMC)

পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই ক্যাথিড্রাল রোডে শহিদ দিবসের সভার অনুমতি দেওয়ার সময় কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, রাস্তার একদিকে সভা হবে এবং অন্যদিক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। কিন্তু সভা চলাকালীন কর্মী-সমর্থকদের ভিড় রাস্তার দু’দিকেই ছড়িয়ে পড়ে। এর ফলে পুরো রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে যানবাহন ঘুরিয়ে দিতে হয়। এতে শহরের যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে বলে দাবি পুলিশের। এই ঘটনাকে আদালতের নির্দেশ অমান্য বলে উল্লেখ করে হেস্টিংস থানার এক সাব-ইন্সপেক্টর স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কালীঘাট তৃণমূলের আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে রাস্তা অবরোধ এবং আইনসম্মত নির্দেশ অমান্য করার অভিযোগে মামলা রুজু হয়েছে।

Advertisement
Advertisement

মঞ্চে হামলার অভিযোগেও পৃথক তদন্ত (Kalighat TMC)

অন্যদিকে, ২০ জুলাই রাতে কালীঘাট তৃণমূলের সভার মঞ্চে হামলার অভিযোগেও পৃথক মামলা করেছে পুলিশ। অভিযোগ, রাত প্রায় ১০টা নাগাদ ১০ থেকে ১৫ জন যুবক মোটরবাইকে করে এসে স্লোগান দিতে দিতে অশান্তি সৃষ্টি করে। তারা একটি ব্যানার ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। পুলিশ ধাওয়া করলে অভিযুক্তরা দুটি মোটরবাইক ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ছেঁড়া ব্যানার এবং দুটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাইকের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ২১ জুলাইয়ের সভার আয়োজকদের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কালীঘাট তৃণমূলের দফতরে নোটিস পাঠানো হতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/07/23/kolkata-metro-5/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury