Bangladesh presidesnt
Bangladesh presidesnt

Bangladesh: ইস্তফা দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

Bengal Liberty

বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন (Bangladesh)। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ২২তম রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সরকারি সূত্রের দাবি, তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হয়েছে। স্পিকার সেটি গ্রহণ করলেই আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগ কার্যকর হবে।

Bangladesh presidesnt
Bangladesh presidesnt

বাংলাদেশের রাজনৈতিক পালাবদল

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। দু’দিন আগে তিনি দেশে ফেরেন এবং শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছন। তাঁর কাছেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা পড়েছে বলে জানা গিয়েছে।

bangladesh president
bangladesh president

গত কয়েকদিন ধরেই মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছিল। সূত্রের দাবি, বিএনপির শীর্ষ নেতৃত্ব তাঁর পদত্যাগের বার্তা দিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়বেন বলেই খবর সামনে এসেছিল। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি লন্ডন ও সিঙ্গাপুর সফরও করেছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের আগে মহম্মদ সাহাবুদ্দিন জানিয়েছিলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি বঙ্গভবন ছেড়ে দেবেন। নির্বাচনের প্রায় পাঁচ মাস পর তাঁর পদত্যাগের খবর সামনে এল। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরকারের তরফ থেকেই তাঁকে দায়িত্ব ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সরকার বা রাষ্ট্রপতির দফতরের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury