Cockroach Janata Party
Cockroach Janata Party

Cockroach Janata Party: শিয়ালদহ থেকে ধর্মতলা! শিক্ষা সংস্কারের দাবিতে পথে ছাত্র-যুবরা

Bengal Liberty

কলকাতার রাজপথে অনুষ্ঠিত বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে যোগ দিল ককরোচ জনতা পার্টির সমর্থকেরা (Cockroach Janata Party)। কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার তিলোত্তমায় মিছিল শুরু হয়। পুলিশের অনুমতি না পেলেও শেষ পর্যন্ত শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বামেদের ডাকা মিছিলে অংশ নেন সিজেপি।

Advertisement
Advertisement

NEET পরীক্ষা ঘিরে বিতর্ক, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আয়োজিত দিল্লির ছাত্র আন্দোলনে উত্তাল গোটা দেশ। শুক্রবার কলকাতায় এই মিছিলে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে বহু শিক্ষার্থী ও আন্দোলনকারী রাস্তায় নামেন।

Cockroach Janata Party
Cockroach Janata Party

মিছিলের প্রেক্ষাপট Cockroach Janata Party

শিয়ালদহ থেকে শুরু হয় মিছিল। ধর্মতলার দিকে এগোতেই ক্রমশ তাতে ভিড় বাড়ে। অনেকের মুখে ছিল বিভিন্ন চরিত্রের মুখোশ, হাতে ছিল প্রতিবাদী পোস্টার এবং মুখে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে স্লোগান।

Advertisement
Advertisement

আন্দোলনকারীদের দাবি, দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। সেই বার্তাই কলকাতার রাজপথ থেকে তুলে ধরতে এই কর্মসূচিতে সামিল হয়েছেন ছাত্রছাত্রী ও সমর্থকেরা।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury