Bengal Liberty : নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি ফের প্রকাশ্যে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি একদিকে ছাত্র আন্দোলনের প্রশংসা করেছেন, অন্যদিকে দিল্লি পুলিশের ভূমিকা ও কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই আন্দোলন শুধু প্রশ্নফাঁসের বিচার চাওয়ার নয়, দেশের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার লড়াই (Mamata Banerjee)

‘এটি দেশের ভবিষ্যৎ রক্ষার লড়াই’ বলেন মমতা (Mamata Banerjee)
পোস্টের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি প্রথম থেকেই ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে রয়েছেন। তাঁর কথায়, “এই লড়াই শুধু নিট কেলেঙ্কারির বিচার চাওয়ার লড়াই নয়, এটি দেশের প্রতিটি তরুণ-তরুণীর ভবিষ্যৎ রক্ষার লড়াই।” দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেলেট গানের ব্যবহার নিয়েও সরব হন কালীঘাট তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, আন্দোলন ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা এবং জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগের অভিযোগও তোলেন তিনি। মমতার কথায়, “দেশের ভবিষ্যৎকে এভাবে দমন করা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
I have stood firmly with the students and their movement from the very beginning. Their fight is not just for justice in the NEET scam- It is a fight to protect the future of every young Indian.
আরও খবর
The brutal crackdown by the Delhi Police on peaceful protesters is deeply disturbing…
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2026

কেন্দ্রকে নিশানা নেত্রীর (Mamata Banerjee)
পোস্টের দ্বিতীয় অংশে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা বললেও, সিবিআইয়ের সাম্প্রতিক বক্তব্যে ২০২৪ সালের নিট প্রশ্নফাঁস মামলার কথিত মূল অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ার কথা উঠে এসেছে। এই প্রসঙ্গ তুলে মমতার প্রশ্ন, “যদি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অভিযুক্তরা জবাবদিহির বাইরে থেকে যান, তাহলে সরকার আসলে কাদের রক্ষা করছে?” পাশাপাশি তিনি অভিযোগ করেন, ছাত্রদের প্রশ্নের উত্তর না দিয়ে কেন্দ্র শিক্ষামন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছে। পোস্টের শেষে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “সমস্ত বিরোধী দল এবং দেশের মানুষ ছাত্র-যুবদের পাশে রয়েছে। তাঁদের সাহস, মনোবল ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে আমি স্যালুট জানাই। ভারত তোমাদের নিয়ে গর্বিত।”
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/24/kunal-ghosh-24/

