Uttam Kumar: মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর; উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার তৈরির প্রস্তাব

Bengal Liberty: 

 

২৪ জুলাই। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১২টার আগেই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে মহানায়কের স্মৃতির উদ্দেশে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মহানায়ক উত্তম কুমারের নাতনি নবনীতা সহ টলিপাড়ার গুণীজনেরা।

Advertisement
Advertisement

Uttam Kumar 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে জন্মশতবর্ষ উদযাপন করবে পশ্চিমবঙ্গ সরকার। তিনি আরও জানান, কলকাতায় মহানায়কের নামে একটি অত্যাধুনিক ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জন্মশতবর্ষ উদযাপনে ৩-৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি Uttam Kumar

 

এছাড়াও, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’-এর সংস্কার ও আধুনিকীকরণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মহানায়কের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও সম্মানজনকভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তৈরী হবে বিশেষ কমিটি Uttam Kumar 

Uttam Kumar
Uttam Kumar

মুখ্যমন্ত্রী জানান, জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচির তদারকির জন্য নন্দনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিই অনুষ্ঠানগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে। পাশাপাশি, মহানায়কের পরিবারের পূর্ণ সম্মতি ও সহযোগিতা নিয়েই সমস্ত উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশ্বাস দেন।

 

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মহানায়ক উত্তম কুমারের ভবানীপুরের বাসভবনে যান এবং সেখানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement
Advertisement

মহানায়কের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জন্মশতবর্ষ উদযাপনকে ঘিরে সরকারের একাধিক ঘোষণায় নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে বাংলা চলচ্চিত্র মহল ও তাঁর অসংখ্য অনুরাগীদের মধ্যে।

 

আরও পড়ুনঃ কী অভিযোগে তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে? পুরসভায় হাজিরা নিয়ে জল্পনা

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury