Bengal Liberty : সম্প্রতি বীরভূমের পাথর খাদান দুর্নীতি প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, বছরের পর বছর রাজ্যের রাজস্ব লুট হয়েছে। তাঁর কথায়, “প্রাক্তন মুখ্যমন্ত্রী সহযোগিতা ছাড়া চলতে পারে না।” এমনকি এই দুর্নীতির নেপথ্যের আসল সুবিধাভোগীকেও খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে বীরভূমে টুলু মণ্ডল চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই বিপুল পরিমাণ নগদ, সম্পত্তি ও ব্যাঙ্কের অর্থের হদিস মিলেছে (CM Suvendu Adhikari)।

পূর্বতন সরকারকে কটাক্ষ (CM Suvendu Adhikari)
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরে শুধু বীরভূমের পাথর ব্যবসা থেকেই সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। তাঁর দাবি, “আগে পাথর থেকে বছরে মাত্র ৬০-৭০ কোটি টাকা রাজস্ব আসত। অথচ সরকার বদলের পর মাত্র এক মাসেই ৮৩ কোটি টাকা রাজস্ব এসেছে। এখন সেই অঙ্ক ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে।” শুভেন্দুর অভিযোগ, “যেখানে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়ত, সেখানে প্রায় ১,১০০ কোটি টাকা বাইরে চলে যেত। গত ১৫ বছরে শুধু একটি জেলা থেকেই হাজার হাজার কোটি টাকার রাজস্ব লিকেজ হয়েছে।” এ প্রসঙ্গেই তিনি বলেন, “এই টাকার আসল লাভার্থী কে, সেই জায়গা পর্যন্ত আমরা যাব। প্রয়োজন হলে কেন্দ্রীয় সংস্থার সাহায্যও নেওয়া হবে।”

একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন মণ্ডলকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুলিশ এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকার হদিস পেয়েছে। সমস্ত অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তদন্তে আরও উদ্ধার হয়েছে- ২১টি সম্পত্তির হদিস, ৭টি বাড়ি, ১টি ফার্ম হাউস, ২টি পেট্রোল পাম্প, ৩টি স্টোন মাইন, ২টি স্টোন ক্রাশার, ১টি ইটভাটা, ১টি পার্কিং এলাকা, মোট প্রায় ৩০০ বিঘা জমি। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ২৪২টি যানবাহন, যার মধ্যে রয়েছে ট্রাক, ডাম্পার, বিএমডব্লিউ, অডি-সহ একাধিক বিলাসবহুল গাড়ি। উদ্ধার হয়েছে নগদ টাকা, সোনা, রুপো, প্ল্যাটিনাম, নগদ গোনার মেশিন, কম্পিউটার, পেনড্রাইভ এবং গুরুত্বপূর্ণ নথিও।পুলিশের ভূয়সী প্রশংসা করে শুভেন্দু বলেন, “এই রাজ্যের পুলিশও অত্যন্ত দক্ষ। সুযোগ দিলে তারাও কেন্দ্রীয় সংস্থার মতো সফল তদন্ত করতে পারে। বীরভূম পুলিশ তার প্রমাণ দিয়েছে।”
আরও খবর

তিনি আরও জানান, ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া সচল রয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সহায়তা নেওয়া হবে জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, “যারা এই দুর্নীতির আসল সুবিধাভোগী, তাঁদের কাউকেই রেহাই দেওয়া হবে না।”
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/30/birbhum-news/

