Bengal Liberty : উত্তর ২৪ পরগনার নিউটাউনে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০ জন মতুয়া সম্প্রদায়ের মানুষের হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। একইসঙ্গে তিনি আরও বেশি মানুষকে আবেদন করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান (CM Suvendu Adhikari)।

সিএএ নিয়ে বার্তা, তৃণমূলকে কটাক্ষ (CM Suvendu Adhikari)
অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “নাগরিকত্ব কাড়তে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএএ আইন।” তাঁর অভিযোগ, বিগত তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়কে সিএএ নিয়ে বিভ্রান্ত করেছিল। তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের সময় সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায়, সিএএ নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা তৈরি করা হয়েছিল, তা দূর করাই এখন সরকারের লক্ষ্য।

মোদির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি (CM Suvendu Adhikari)
শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দেন যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীকালে কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়ার পর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়। যদিও করোনা পরিস্থিতির কারণে এই প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লেগেছিল। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বর্তমানে সেই প্রতিশ্রুতিই ধাপে ধাপে পূরণ করা হচ্ছে। আগামী দিনেও সমস্ত যোগ্য আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/01/samik-bhattacharya-9/

