Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রা মামলায় কটাক্ষ অগ্নিমিত্রা পালের

Bengal Liberty: 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর রাজনৈতিক তরজা আরও তীব্র হলো। সোমবার এই প্রসঙ্গে তৃণমূল সাংসদকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

Advertisement
Advertisement

Abhishek Banerjee 

 

সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার আবেদন এক সপ্তাহের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

 

Abhishek Banerjee আয়ুষ্মান ভারতেই চিকিৎসার দাবি 

 

 

এই আবহে অগ্নিমিত্রা পাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁর দাবি, কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ব্যঙ্গের সুরে তিনি বলেন, “ডায়মন্ড হারবার মডেলের উন্নয়নের কথা যাঁরা বলেন, তাঁদের চিকিৎসাও দেশেই হওয়া উচিত।” এমনকি প্রয়োজনে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচারসহ সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

 

Abhishek Banerjee 

Abhishek Banerjee
Abhishek Banerjee

সেই সঙ্গে রাজ্য সরকারের আমলে সরকারি হাসপাতালের বেড ও পরিকাঠামো নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের জমানায় এখন এক একটি বেডে দু’জন করে রোগীকে থাকতে হয় না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্তত একটি বেডের ব্যবস্থা তাঁরা করে দিতে পারবেন বলে টিপ্পনী কাটেন তিনি।

 

Abhishek Banerjee 

 

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদনটি একটি আইনি প্রক্রিয়ার শর্তের সঙ্গে যুক্ত। এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এসএসকেএম (SSKM) হাসপাতালের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Abhishek Banerjee 

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিষয়টি দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ইডির মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury