Bengal Liberty : বদলের বাংলায় স্বাধীনতার মাসে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পেল নতুন রাজনৈতিক ও আবেগঘন মাত্রা (Netaji Subhash Chandra Bose)। ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিরঙ্গা যাত্রার প্রথম সারিতেই স্থান পেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হাতে নেতাজির কাটআউট নিয়ে হাজারো মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। তাঁরা যেন আরও একবার স্পষ্ট করে দিল-নেতাজি শুধু ইতিহাসের নায়ক নন, তিনি বাঙালির আত্মমর্যাদা ও জাতীয় গর্বের প্রতীক। বিতর্কিত মন্তব্যকে ঘিরে যখন অনন্ত মহারাজকে নিয়ে অস্বস্তি বাড়ছে, তখন এই মিছিল কার্যত জানিয়ে দিল, নেতাজিকে নিয়ে কোনও অসম্মান বা বিতর্ক বাংলার মানুষ মেনে নেবে না। মিছিল শেষে বহু মানুষ নেতাজির কাটআউট বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহও দেখান। শুভেন্দুর এই তিরঙ্গা যাত্রায় জাতীয় পতাকার পাশাপাশি সর্বোচ্চ মর্যাদায় উঠে এলেন বাংলার সর্বজনস্বীকৃত জাতীয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)।

নেতাজির অপমান সহ্য করবে না বাঙালি! (Netaji Subhash Chandra Bose)
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনওরকম বিতর্ক বা অসম্মান বাংলার মানুষ মেনে নেবে না-শুক্রবারের তিরঙ্গা যাত্রা যেন সেই বার্তাই জোরালোভাবে তুলে ধরল। হাজারো মানুষের হাতে ছিল নেতাজির কাটআউট। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করল, তিনি আজও বাঙালির আবেগ, আত্মমর্যাদা ও গর্বের প্রতীক। অনেকেই সেই কাটআউট বাড়িতে নিয়ে গিয়ে সযত্নে সংরক্ষণ করার ইচ্ছা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর তিরঙ্গা যাত্রায় সর্বাগ্রে স্থান দেন নেতাজিকে, জানিয়ে দেন জাতীয় গৌরবের প্রশ্নে নেতাজিই বাংলার প্রথম প্রেরণা। অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের পর যখন রাজনৈতিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে, তখন এই মিছিল কার্যত স্পষ্ট করে দিল- রাজ্য বিজেপি তাঁর মন্তব্যকে সমর্থন করে না। নেতাজিকে নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য বা বিতর্ক বাংলার মানুষ যেমন মেনে নেবে না। তাঁর মর্যাদার প্রশ্নে আপস করতেও প্রস্তুত নয় মুখ্যমন্ত্রীও, তা প্রমাণ করে দিল এদিনের মিছিল।

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/07/cm-suvendu-adhikari-121/

