Bengal Liberty
পশ্চিমবঙ্গ পুলিশের তরফে(West Bengal Police) একাধিক পুলিশ আধিকারিকের বদলি ও নতুন পদায়নের নির্দেশ জারি করা হয়েছে। ৮ অগস্টের নির্দেশিকায় মোট আট জন পুলিশ আধিকারিককে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন পদে পাঠানো হয়েছে। জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার পিডির এমপিবি রাজু মুখার্জিকে বনগাঁ থানার আইসি করা হয়েছে। বনগাঁ থানার বর্তমান আইসি সতীনাথ চট্টরাজকে শক্তিগড় হাইওয়ে ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে।

বনগাঁ থেকে মঙ্গলকোট, একাধিক থানায় রদবদল! কোন দায়িত্বে কে থাকছেন(West Bengal Police)
চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর মধুসূদন ঘোষকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার আইসি করা হয়েছে। অন্যদিকে, মঙ্গলকোট থানার আইসি লালটু ঘোষকে চন্দননগর পুলিশ কমিশনারেটে ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে।মুর্শিদাবাদ পিডির ডিআইবি-র ইন্সপেক্টর সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে কাটোয়া থানার আইসি করা হয়েছে। কাটোয়া থানার আইসি জয়ন্ত পালকে বাঁকুড়ার ডিআইবি-র ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে।

এছাড়াও, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের ইন্সপেক্টর কল্লোল কুমার ঘোষকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার আইসি করা হয়েছে। জগদ্দল থানার বর্তমান আইসি রাজকুমার দেবনাথকে পূর্ব মেদিনীপুরের কাঁথির কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বদলির ফলে একাধিক গুরুত্বপূর্ণ থানা ও পুলিশ ইউনিটে দায়িত্বের পরিবর্তন হল।
আরও খবর


