Bengal Liberty
আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(R. G. Kar) নির্দেশের পর নতুন করে তদন্ত শুরু করল পুলিশ। নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে খড়দহ থানায় একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়েছে। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে নিহত চিকিৎসকের স্মরণসভা থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের কথা ঘোষণা করেছিলেন। তাঁর নির্দেশের পর ব্যারাকপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে পৃথক মামলা দায়েরের কথা জানানো হয়।

দ্রুত দাহ নিয়ে মৃতার বাবার অভিযোগ, র্যাডারে একাধিক ব্যক্তি(R. G. Kar)
নতুন অভিযোগে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে ২০২৪ সালের ৯ অগস্ট নিহত চিকিৎসকের মরদেহ দ্রুত দাহ করার ঘটনা। মৃতার বাবার অভিযোগ, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দ্রুত শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগে তৎকালীন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে।
তরুণীর পরিবারের দাবি(R. G. Kar)
কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তিরা তাঁদের বাড়িতে এসে দ্রুত মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। পরিবারের সদস্য ও আত্মীয়দের শেষ শ্রদ্ধা জানানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন মৃতার বাবা-মা। এমনকি পরিবারের আপত্তি সত্ত্বেও অন্য মরদেহের আগে দাহকার্য সম্পন্ন করা হয়েছিল বলেও দাবি করেছেন মৃতার বাবা।
আরও খবর
দাহকার্যের প্রয়োজনীয় নথিপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের নিজেদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ বা স্বাক্ষর করার সুযোগ দেওয়া হয়নি। পরে তাঁরা জানতে পারেন, সঞ্জীব মুখোপাধ্যায় ঘাট-সংক্রান্ত নথিতে তথ্যদাতা হিসেবে স্বাক্ষর করেছিলেন। দ্রুত দাহের পিছনে দ্বিতীয় ময়নাতদন্ত আটকানো কিংবা সম্ভাব্য তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করার উদ্দেশ্য ছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন অভিযোগকারী। দাহকার্যের সময় পরিবারের কাছ থেকে কোনও খরচ নেওয়া হয়নি কেন, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।

পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় ৪৩২/২৬ নম্বর মামলা দায়ের হয়েছে এবং বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নতুন তদন্তে দাহকার্যের সময় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা, নথিপত্র তৈরির প্রক্রিয়া এবং দ্রুত দাহের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে শ্মশানের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।নতুন এফআইআরে নাম ওঠার পর প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।


