Sumit Roy
Sumit Roy

Sumit Roy : শালবনী জমি মামলায় ফের CID হাজিরা সুমিত রায়ের, টানা জিজ্ঞাসাবাদ

Bengal Liberty: 

শালবনী জমি দুর্নীতি মামলায় ফের ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বুধবার সকাল ১০টার কিছুটা আগেই ভবানী ভবনে CID দফতরে পৌঁছন তিনি। সাদা পোশাকে দফতরে ঢোকেন সুমিত। শালবনীর জমি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে CID সূত্রে খবর।

Advertisement
Advertisement

Sumit Roy 

 

গত কয়েক দিন ধরেই পরপর ভবানী ভবনে হাজিরা দিতে দেখা যাচ্ছে সুমিত রায়কে। শনি, রবি, মঙ্গল এবং বুধবার—চার দিনে একাধিক বার তাঁকে CID দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে শালবনী জমি মামলায় তদন্তকারীদের জেরার মুখে সুমিত রায়কে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

 

(Sumit Roy) সুপ্রিম রক্ষাকবচেই CID-এর ম্যারাথন জেরা

 

শুধু শালবনীর জমি মামলাই নয়, সোমবার ডেবরা থানায় দায়ের হওয়া চাকরি দেওয়ার নামে প্রতারণার একটি মামলাতেও সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। দুই মামলাতেই তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য এবং বিভিন্ন তথ্য যাচাই করছেন তদন্তকারীরা।

Sumit Roy
Sumit Roy

শালবনী জমি দুর্নীতি মামলায় আপাতত সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে সুমিত রায়ের। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই তিনি CID দফতরে হাজিরা দিচ্ছেন বলে জানা গিয়েছে।

 

Sumit Roy

 

মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতারের পরই তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে। তদন্তকারীরা তাঁর সঙ্গে মামলার বিভিন্ন তথ্য ও ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছেন।

 

এর মাসখানেক আগে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও গিয়েছিল পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও সেদিন তাঁর সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং লুকআউট নোটিস জারির প্রক্রিয়াও শুরু হয়েছিল।

 

Sumit Roy 

 

এর পরেই আদালতের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পাওয়ার পর তদন্তে সহযোগিতার জন্য CID দফতরে হাজিরা দিতে শুরু করেন তিনি।

এখন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে এবং শালবনী জমি মামলার তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ পরিবর্তনের বাংলায় নামী দুর্গোৎসবের কমিটিতে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা! কে এই আধিকারিক?

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury