Nirmal Ghosh
Nirmal Ghosh

Nirmal Ghosh : অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার পেছনের মূল অভিযুক্ত নির্মল ঘোষ গ্রেফতার

Bengal Liberty : ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। আরজি করের চিকিৎসক-ছাত্রীর দেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৯ অগস্ট পানিহাটিতে এক অনুষ্ঠানে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেন তিনি। এরপরই সোমবার খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন মৃত চিকিৎসক-ছাত্রীর বাবা। নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়। মৃত চিকিৎসক-ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে মামলা করে ব্যারাকপুর কমিশনারেট। সেই মামলাতেই এবার গ্রেফতার করা হল নির্মল ঘোষকে (Nirmal Ghosh)।

Nirmal Ghosh
Nirmal Ghosh

নতুন সিমেও শেষরক্ষা হল না (Nirmal Ghosh)

নতুন করে এফআইআর দায়ের হওয়ার পরই ওড়িশায় গিয়ে আত্মগোপন করেছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। পুলিশের নজর এড়াতে ব্যবহার করছিলেন নতুন সিমকার্ড। তবে শেষ পর্যন্ত মোবাইলের টাওয়ার লোকেশন ধরেই তাঁর অবস্থান জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুরী লাগোয়া একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নির্মলকে ওড়িশার আদালতে পেশ করা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হতে পারে।

Advertisement
Advertisement

শ্মশানকাণ্ড ঘিরেই তদন্তের জাল (Nirmal Ghosh)

আরজি করের তরুণী চিকিৎসকের দেহদাহ ঘিরে শুরু হয়েছে নতুন করে তদন্ত। পানিহাটির নাটাগড় কদমতলা শ্মশানঘাটে সেদিন দাহের লাইনে তৃতীয় দেহ ছিল তাঁর। অভিযোগ, অন্য দেহগুলিকে টপকে তড়িঘড়ি তাঁর শেষকৃত্য করা হয়। শুধু তাই নয়, শ্মশানের নির্ধারিত খরচও পরিবারের কাছ থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরেই পরিবারের পক্ষ থেকে প্রশ্ন ওঠে, কেন তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রতিনিধি সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় দেহদাহের বিষয়ে এতটা সক্রিয় হয়ে উঠেছিলেন। তাঁদের ভূমিকা এবং সেদিন শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পানিহাটিতে তরুণী চিকিৎসকের স্মরণসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্মশানকাণ্ডের তদন্তের নির্দেশ দেন। তাঁর দাবি, দাহপ্রক্রিয়ায় বেআইনি কাজ হয়েছিল। এরপরই সোমবার নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/sumit-roy-25/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury