Suvendu Kanyaratna
Suvendu Kanyaratna

CM Suvendu Adhikari: কন্যারত্নে মেয়েদের ২০০০ টাকা প্রদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty:

কন্যারত্ন দিবসের অনুষ্ঠানে রাজ্যের মেয়েদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৭ সাল থেকে কন্যারত্ন প্রকল্পের আওতায় রাজ্যের মেয়েদের ২০০০ টাকা করে দেওয়া হবে। মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার পথে আর্থিক বাধা দূর করতেই এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

CM Suvendu Adhikari

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, কন্যারত্ন প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তার কর্মসূচি নয়, বরং রাজ্যের মেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা, নিরাপত্তা এবং স্বনির্ভরতার ক্ষেত্রে মেয়েদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

উচ্চশিক্ষায় বিশেষ আর্থিক তহবিলের ইঙ্গিত(CM Suvendu Adhikari)

বাংলার মেয়েরা মাতঙ্গিনী হাজরার ভূমিকা নিক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমাদের বাজেটে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’ একই সঙ্গে রাজ্য সরকার নারী ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের প্রথম বাজেটেই নারী সুরক্ষা, কলেজ-বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari

 

এদিন কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন পশ্চিমবঙ্গের আগের সরকার এই প্রকল্প গ্রহণ করেনি। তাঁর দাবি, আজ থেকে পশ্চিমবঙ্গও এই প্রকল্পের আওতায় এসেছে। ফলে রাজ্যের মেয়েরা রাজ্য সরকারের প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও পাবে বলে জানান তিনি।

কন্যারত্ন প্রকল্পের আওতায় এদিনই রাজ্যের ১০ লক্ষ ছাত্রীর জন্য ৪০০ কোটি টাকা পাঠানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। শিশু ও নারী কল্যাণ দফতরের উদ্যোগে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তাঁর বক্তব্য। পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।

CM Suvendu Adhikari

বিদেশে উচ্চশিক্ষা কিংবা জাতীয় স্তরের পরীক্ষায় সফল হওয়ার পর আর্থিক সমস্যার কারণে যাতে কোনও মেধাবী পড়ুয়ার পড়াশোনা থমকে না যায়, তার জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল তৈরির উদ্যোগের কথাও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সবশেষে মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি, চরৈবেতি’ মন্ত্র উচ্চারণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাংলার মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার পথে যাতে অর্থ বা অন্য কোনও বাধা না আসে, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

CM Suvendu Adhikari

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ রাজ্যের একাধিক মন্ত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মার্চ তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। কন্যারত্ন নাম দিয়ে সেই প্রকল্পকে আরও মজবুত করে ছাত্রীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

আরও পড়ুন : ‘অনিচ্ছাকৃত মন্তব্য’, নেতাজি বিতর্ক নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury