Asish Bhattacharjee Suicide case

Rampurhat News: রামপুরহাটে প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যু! দলীয় কার্যালয় থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Bengal Liberty 

 

বীরভূমের রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Rampurhat News)। রবিবার সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Suicide note

রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়ির পাশেই ছিল দলীয় কার্যালয়। রবিবার সকালে সেখানেই তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উদ্ধার হওয়া কথিত সুইসাইড নোটটিও তদন্তের আওতায় এনেছে পুলিশ।

Asish Bandyopadhyay

মৃত্যুর কারণ স্পষ্ট নয় Rampurhat News

দীর্ঘ রাজনৈতিক জীবনে রামপুরহাটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশিসের। ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচ বার রামপুরহাটের বিধায়ক ছিলেন তিনি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক বার মন্ত্রিসভাতেও দায়িত্ব পেয়েছিলেন। তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন। বীরভূমের রাজনীতিতে তৃণমূলের প্রবীণ নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকাকালীনও দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।

Advertisement
Advertisement

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস। ওই নির্বাচনে তিনি ২৪ হাজারেরও বেশি ভোটে হেরে যান। ভোটের ফলের পর তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি।

 

প্রাক্তন বিধায়কের মৃত্যু আত্মহত্যা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও নিশ্চিত নয়। উদ্ধার হওয়া নোটে কী লেখা রয়েছে, মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না এবং ঘটনাটির নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, সবই খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুনঃ টাকার উৎস নিয়ে বিরাট প্রশ্ন! তৃণমূলের অন্দরে ৩৬০ কোটির হিসাব চাইলেন বিরোধী দলনেতা ঋতব্রত

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury