Sharadwat Mukherjee
Sharadwat Mukherjee

Sharadwat Mukherjee : ‘জয় আয়ুষ্মান’ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, স্বাস্থ্যসুরক্ষায় বাংলায় নতুন যুগের সূচনা আজ থেকেই

Bengal Liberty

‘আয়ুষ্মান দিবস’-কে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য(Sharadwat Mukherjee) পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালুর মাধ্যমে রাজ্যের আরও বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসুরক্ষার আওতায় এলেন। এই উদ্যোগকে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির পদক্ষেপ হিসেবেই দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Advertisement
Advertisement

বঞ্চনা কাটিয়ে স্বাস্থ্যসুরক্ষায় নতুন সুযোগ রাজ্যবাসীর সামনে(Sharadwat Mukherjee)

আয়ুষ্মান দিবসের অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে বিশ্বের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করেছিলেন। তাঁর দাবি, এতদিন পশ্চিমবঙ্গ এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। এবার সেই বঞ্চনার অবসান ঘটতে চলেছে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রায় দেড় কোটি পরিবারের প্রায় ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন। আর যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় থাকবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ চালু করেছেন। ফলে রাজ্যের কোনও মানুষ যাতে চিকিৎসার নিরাপত্তা থেকে বাদ না পড়েন, সেই লক্ষ্যেই দু’টি ব্যবস্থাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন শারদ্বত মুখোপাধ্যায়।

Sharadwat Mukherjee
Sharadwat Mukherjee

স্বাস্থ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প নিয়েও রাজনৈতিক আক্রমণ শানান। তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে বিভাজনের রাজনীতির পাশাপাশি প্রশাসন পরিচালিত হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড চালু হলেও প্রকৃত সুবিধা পেতে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হত বলে অভিযোগ তাঁর।

নতুন ব্যবস্থায় সেই সমস্যাগুলি দূর করে চিকিৎসার সুযোগ আরও সহজ ও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, স্বাস্থ্য পরিষেবা কোনও রাজনৈতিক বিভাজনের বিষয় হতে পারে না। প্রত্যেক মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

জয় জওয়ান, জয় কিষাণ(Sharadwat Mukherjee)

বক্তব্যের শেষদিকে লালবাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগানের প্রসঙ্গ তুলে শারদ্বত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সঙ্গে ‘জয় বিজ্ঞান’ যুক্ত করেছিলেন। এবার তাঁর আশা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় সেই স্লোগানে নতুন সংযোজন হবে—‘জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় আয়ুষ্মান’।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury