Saugata Roy
Saugata Roy

Saugata Roy : বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান

Bengal Liberty : কলকাতা বিমানবন্দরে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল (Saugata Roy)। মঙ্গলবার বিমানবন্দর ডিরেক্টরের দফতরে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ। সেই সময় একদল বিক্ষোভকারী তাঁকে কালো পতাকা দেখায়। ওঠে ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগানও। অভিযোগ, বিক্ষোভের মধ্যে তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া হয়। গাড়ির গায়েও হাত দিয়ে আঘাত করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তার ঘেরাটোপে সাংসদকে বিমানবন্দর ডিরেক্টরের দফতরে নিয়ে যাওয়া হয় (Saugata Roy)।

Advertisement
Advertisement

গাড়ি ঘিরে বিক্ষোভ (Saugata Roy)

বিক্ষোভের সময় গাড়ির ভিতরেই ছিলেন সৌগত রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হলে বিমানবন্দরের ডিরেক্টর CISF জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরে নিরাপত্তার ঘেরাটোপে গাড়ি থেকে সাংসদকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে বিমানবন্দর ডিরেক্টরের দফতরে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বিমানবন্দর ডিরেক্টরের সঙ্গে আগে থেকেই বৈঠক নির্ধারিত ছিল সৌগত রায়ের। বিমানবন্দর সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই সাংসদকে ঘিরে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement
Advertisement

‘মানুষের দ্বারা প্রত্যাখ্যাত’, কটাক্ষ বিজেপি বিধায়কের (Saugata Roy)

বৈঠক চলাকালীনও সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দমদমের বিজেপি বিধায়ক অরিজিত বক্সী। তাঁর দাবি, দমদমের মানুষ সৌগত রায়কে প্রত্যাখ্যান করেছেন। মানুষের পাশে তাঁকে কখনও দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। অরিজিতের কটাক্ষ, তৃণমূলের সরকার থাকাকালীন ভুরিভোজের অনুষ্ঠান হলেই সেখানে পৌঁছে যেতেন সাংসদ। কিন্তু দমদমের মানুষ যখন জলে ডুবে থাকেন, তখন তাঁকে দেখা যায় না।

এদিনের বিক্ষোভের প্রসঙ্গ টেনেও তৃণমূল সাংসদকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশ ও তাঁকে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/18/calcutta-high-court-17/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury