Arrested
Arrested

TMC Leader Arrested: সমাজমাধ্যমকে ব্যবহার করে উসকানিমূলক পোস্ট! রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের আচরণে বাড়ছে চাপানউতোর

Bengal Liberty:

সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগে তমলুক থেকে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সানাউল্লা খান। বৃহস্পতিবার রাতে তমলুকের হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে তমলুক সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সানাউল্লা খান তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি। (TMC Leader Arrested)অভিযোগ, নিজের ফেসবুক পেজ থেকে তিনি এমন কিছু পোস্ট করেছিলেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Advertisement
Advertisement

উস্কানি মূলক পোস্ট(TMC Leader Arrested)

 

গ্রেফতারের পর সানাউল্লা খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তমলুক সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁর করা পোস্টের উদ্দেশ্য কী ছিল, কারও প্ররোচনায় তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন কি না এবং পোস্টের মাধ্যমে কোনও ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা তমলুকের বেশ কয়েকটি সংখ্যালঘু সেলের সদস্য। সে কারণেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।

 

সানাউল্লা খানের গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এর আগে হুমায়ুন কবীরের মুখ্যমন্ত্রীকে নিশানা করে করা মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনও ধরনের উসকানিমূলক মন্তব্য সরকার বরদাস্ত করবে না।

 

ধূপগুড়িতে তৃণমূল নেতার হুমকি(TMC Leader Arrested)

 

অন্যদিকে, কয়েক দিন আগে ধূপগুড়িতেও তৃণমূল নেতা সুকদেব রায়ের বিরুদ্ধে সমাজমাধ্যমে হুমকিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে। উত্তরবঙ্গ ছাড়ার হুমকি দেওয়ার পাশাপাশি ২০০২ সালের মতো রক্তক্ষয়ী হামলার আশঙ্কার কথা তুলে ধরার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ওই পোস্ট ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

TMC Leader Arrested
TMC Leader Arrested

পরপর এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে, রাজনৈতিক বিরোধিতার নামে সমাজমাধ্যমকে ব্যবহার করে কি পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে? কেউ বা কারা এই ধরনের আচরণে মদত দিচ্ছে, সেই প্রশ্নও উঠছে। বিশেষ করে তমলুকে সানাউল্লা খানের গ্রেফতারির পর একই ধরনের অভিযোগ সামনে আসায় সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

 

TMC Leader Arrested 

 

সরকারের বক্তব্য, আইনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই প্রশাসনের লক্ষ্য। এই পরিস্থিতিতে তমলুকে ফের উসকানিমূলক পোস্টের অভিযোগ এবং তার সঙ্গে তৃণমূল নেতার যোগ রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  বানভাসি ঘাটালে দেবের নামে একাধিক হোর্ডিং! ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন কোথায়?’

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury