Bengal Liberty:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের পরেও অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে(Annapurna Yojana)। টাকা না পাওয়ার কারণ জানতে কোথাও এসডিও অফিস, কোথাও বিডিও অফিস, আবার কোথাও পঞ্চায়েত দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। পূর্ব মেদিনীপুরেও এই বিক্ষোভের আঁচ ছড়িয়েছে একাধিক এলাকায়।

বিজেপি কর্মীকে মারধর(Annapurna Yojana)
মুখ্যমন্ত্রীর অন্যতম নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের গোপালচক গ্রামে বিজেপি শক্তিকেন্দ্রের প্রমুখ সুদর্শন পাত্রের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই সময় বাড়িতে ছিলেন না সুদর্শন পাত্র। তাঁকে না পেয়ে শ্যামল দাস নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবর
নন্দকুমারে পথ অবরোধ(Annapurna Yojana)
অন্যদিকে, পটাশপুরে বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। নন্দকুমারে পথ অবরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তমলুক পুরসভাতেও অন্নপূর্ণা যোজনার ‘বঞ্চিত’দের বিক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন ও বেলদাতেও বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা সামনে এসেছে।
বাঁকুড়ার বড়জোড়া ও বিষ্ণুপুরে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। শালতোড়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গাতেও রাস্তা আটকে প্রতিবাদ দেখান মহিলারা।

ক্ষোভের মুখে অগ্নীমিত্রা (Annapurna Yojana)
এর আগে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরেও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে বৈঠকে থাকা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
একদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ার অভিযোগ, অন্যদিকে প্রশাসনিক দফতর থেকে শুরু করে রাস্তায়—রাজ্যের একাধিক প্রান্তে পরপর বিক্ষোভ ঘিরে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে জবাবদিহির দাবি আরও জোরালো হচ্ছে।
দিলীপ ঘোষের মন্তব্য( Annapurna Yojana)
এদিকে, মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “তৃণমূল টাকা দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে। সব প্রকল্প সবার জন্য নয়, সেটা বুঝতে হবে।” ফলে এখনও পর্যন্ত টাকা না পাওয়া মহিলাদের ভবিষ্যৎ আপাতত ধোঁয়াশায় বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুনঃ পেসমেকার বসল বিমানের বুকে। ধূমপান ছাড়ার নির্দেশ চিকিৎসকদের

