Bengal Liberty : ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার আরও এক ধাপ এগিয়ে আদালতে (Anandabazar patrika)। আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে রিট পিটিশন দায়েরের অনুমতি মিলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদনকারী পক্ষকে রিট পিটিশন দায়েরের অনুমতি দিয়েছেন। তবে এখনই শুনানির কোনও নির্দিষ্ট দিন ধার্য হয়নি। মামলা তালিকাভুক্ত হওয়ার পর দ্রুত শুনানির জন্য ‘মেনশন’ করার সুযোগ দেওয়া হয়েছে আবেদনকারী পক্ষের আইনজীবী এস এন মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই দ্রুত সুরাহার আর্জি জানিয়ে বিষয়টি আদালতে মেনশনও করেছেন তিনি (Anandabazar patrika)।

‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ঘিরেই বিতর্কের সূত্রপাত (Anandabazar patrika)
ঘটনার সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯ ও ২০ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে ব্যবহার করা হয় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ। এই শব্দপ্রয়োগ নিয়েই আপত্তি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার যাদবপুরে ‘বন্দে মাতরম’ কর্মসূচির মঞ্চ থেকে সংবাদমাধ্যমটির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, একটি সংবাদমাধ্যম ‘গেরুয়া গুন্ডামি’ লিখেছে। তাঁর বক্তব্য, গেরুয়া ত্যাগ, ধৈর্য এবং আত্মসংযমের প্রতীক। তাই এই শব্দের সঙ্গে কোনও আপস করা যায় না। ভুল হয়ে থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ক্ষমা চাইতে হবে বলেও বার্তা দেন তিনি। এর পর শনিবার আনন্দবাজারের প্রথম পাতায় প্রকাশিত অন্যান্য খবরের মধ্যে ওই শব্দবন্ধ নিয়ে কোনও ক্ষমাপ্রার্থনা বা ভুল স্বীকারের উল্লেখ দেখা যায়নি।

থানায় FIR, এবার আইনি পথে আনন্দবাজার (Anandabazar patrika)
এরপরই শনিবার বিকেলে বৌবাজার থানায় আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ফলে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সরাসরি আইনি পর্যায়ে পৌঁছে যায়। এফআইআর দায়েরের পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত পোস্ট ও তথ্য সামনে আসার পর মামলাকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়। এই পরিস্থিতিতে আইনি লড়াইয়ের পথেই এগোনোর সিদ্ধান্ত নেয় আনন্দবাজার কর্তৃপক্ষ। এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে রিট পিটিশন দায়েরের অনুমতি চাওয়া হয়েছে।
আরও খবর

হাই কোর্টে রিটের অনুমতি, দ্রুত শুনানির আর্জি (Anandabazar patrika)
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য আবেদনকারী পক্ষকে রিট পিটিশন দায়েরের অনুমতি দেন। তবে মামলার শুনানির জন্য কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। মামলা তালিকাভুক্ত হওয়ার পর দ্রুত শুনানির জন্য আইনজীবী এস এন মুখোপাধ্যায়কে ‘মেনশন’ করার স্বাধীনতা দিয়েছে আদালত। এর পরেই মামলায় দ্রুত সুরাহা চেয়ে আদালতে বিষয়টি মেনশন করেন আইনজীবী মুখোপাধ্যায়। অর্থাৎ, ‘গেরুয়া গুন্ডামি’ বিতর্ক এখন শুধু রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য কিংবা সংবাদমাধ্যমের অবস্থানেই সীমাবদ্ধ নেই। এফআইআরকে কেন্দ্র করে শুরু হয়েছে সরাসরি আইনি লড়াই।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/09/01/anandabazar-patrika-2/

