West Bengal SIR
West Bengal SIR

রাজ্যে দ্রুত এসআইআরের জন্য প্রস্তুত থাকার নির্দেশ কমিশনের, জেলায় জেলায় চালু হেল্প ডেস্ক (SIR)

Bengal liberty: যেকোনো মুহুর্তে পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই বার্তা দিয়ে রাজ্যের সিইও দপ্তরকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে চূড়ান্তভাবে প্রস্তুত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের। চলতি সপ্তাহে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও ২৬ শে নির্বাচনমুখী আরও ৪ টি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে কমিশন। বঙ্গের সিইও-কে নিয়ে আলাদা করে বৈঠকে দ্রুত ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ১০ সেপ্টেম্বরের পর চলতি সপ্তাহের দিল্লির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই বৈঠকের নির্যাস থেকেই আগামী মাসের প্রথম দিকেই এসআইআর বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পদস্থ আধিকারিকরাই। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতার সিইও অফিসে
এসআইআর প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে।

SIR
SIR

কমিশনের নির্দেশে চালু হল হেল্প ডেস্ক (SIR)

এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‌জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে মূলত হেল্প ডেস্ক থাকবে। জেলাস্তরে, মহকুমা স্তরে এবং ব্লকস্তরে এই হেল্প ডেস্কর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের বোঝাতে এবং তাদের সুবিধা-অসুবিধা জানতে ও জানাতে এই হেল্প ডেস্ক তৈরি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ‌
২০০২ সালের ভোটার তালিকাকে নির্ভর করেই এসআইআর হবে। ‌কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ম্যাপিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন। কেন পশ্চিমবঙ্গে এসআইআর’এর কাজ এত দেরিতে এগোচ্ছে? কোন জায়গায় অসুবিধা হচ্ছে? তা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে রাজ্যকে। কমিশন জানিয়েছে, যদি রাজ্য সঠিকভাবে প্রতিবেদন দেয়, তবে সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ করবে। আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি শেষে অথবা মার্চ মাসের প্রথম দিকেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। তার আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শেষ করতে চাইছে। এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তিন মাসের সময়সীমার মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করবে নির্বাচন কমিশন। এস আই আর বিজ্ঞপ্তি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিএলওদের ট্রেনিং শেষ করার পাশাপাশি এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু করতে হবে। যাতে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করা যায়। প্রতিটা জেলায় ভোটার ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছে কমিশন। এখনও পর্যন্ত রাজ্যের চারটি জেলায় ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার এবং কালিংপং জেলায় ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে বলে কমিশন জানিয়েছে।

এক নজরে দেখে নিন জেলাভিত্তিক ভোটার ম্যাপিং চিত্র (SIR)

* কলকাতা উত্তর : ৫২%
•কলকাতা দক্ষিণ : ৩৫%
* হাওড়া : ৩৮%
* হুগলি : ৫৬%
* উত্তর ২৪ পরগনা : ৪১ %
* দক্ষিণ ২৪ পরগনা : ৪৫%
* পশ্চিম মেদিনীপুর : ৬৪ %
* পূর্ব মেদিনীপুর : ৬৭%
* কোচবিহার : ৪৮%
* আলিপুরদুয়ার : ৫৪%
* কালিম্পং : ৬৫%
* উত্তর দিনাজপুর : ৪৫%
* দক্ষিণ দিনাজপুর : ৫১%
* মালদা : ৫০%
* মুর্শিদাবাদ : ৫৬%
* নদীয়া : ৫১%
* পুরুলিয়া : ৬৩%
* বাঁকুড়া : ৭৯%
* বীরভূম : ৫৩%
* পূর্ব বর্ধমান : ৭৩%
* পশ্চিম বর্ধমান :৩১%
* ঝাড়গ্রাম :৫১%

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury