
Bengal Liberty:
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। প্রশাসনিক সূত্রের খবর, শুক্রবার সকালেই তিনি আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজির হতে পারেন।
জানা গিয়েছে, বন্দ্যোপাধ্যায় পরিবারের মালিকানাধীন একাধিক বাড়ির নির্মাণ সংক্রান্ত নথি নিয়ে তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মূলত, অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে অতিরিক্ত বা বেআইনি কোনো নির্মাণ (ডিভিয়েশন) এবং নকশা সম্পর্কিত ত্রুটি-বিচ্যুতি রয়েছে কি না—তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।
আরও খবর
কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে উপস্থিত হতে পারেন অমিত বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee

পুরসভার নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত নথি, অনুমোদিত বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। ওই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করবে বিল্ডিং বিভাগ।
Abhishek Banerjee
তবে এই তলবের বিষয়ে অমিত বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরসভার এই পদক্ষেপে কী তথ্য সামনে আসে এবং পরবর্তী ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, এখন সে দিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরও পড়ুনঃ আবারও FIR-এর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন আইনি জটিলতা

