Bengal Liberty: NEET পরীক্ষার প্রতিবাদের নামে কলকাতার রাজপথে এক মহিলা সাংবাদিককে হেনস্থা করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল. এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে নিছক প্রতিবাদ নয়, বরং উপদ্রব ও গুণ্ডামি বলে তোপ দাগা হয়েছে

ঘটনার বিবরণ (Journalist Harassment)
সম্প্রতি নিট আন্দোলনকে কেন্দ্র করে কলকাতার রাজপথে বিক্ষোভ চলাকালীন এক মহিলা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ. সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ও পোস্ট অনুযায়ী, তাঁকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করা হয় এবং কুরুচিকর আচরণ করা হয়

তীব্র প্রতিক্রিয়া (Journalist Harassment)
এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, বরং এর আড়ালে একপ্রকার বিশৃঙ্খলা ও গুন্ডামি চলছে বলে ক্ষোভপ্রকাশ করা হয়েছে. ঘটনার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে কলকাতা পুলিশের কাছে

