Ratna Debnath
Ratna Debnath

Ratna Debnath: হালিশহর-আরজিকরের প্রসঙ্গ আলাদা! জবাব নিহত চিকিৎসকের পরিবারের

Bengal Liberty

হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রসঙ্গ টেনে আরজি করে নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘোষণাকে যুক্তি হিসেবে তুলে ধরেছে তৃণমূল। সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন নিহত চিকিৎসকের পরিবারের সদস্যরা।

Ratna Debnath
Ratna Debnath

তৃণমূলের যুক্তির পাল্টা জবাব Ratna Debnath

মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। একইসঙ্গে নিহত চিকিৎসকের পরিবারের তরফে বলা হয়েছে, আরজি কর এবং হালিশহরের ঘটনা এক নয়। পরিবারের বক্তব্য, হালিশহরের ঘটনায় বর্তমান ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

পরিবারের দাবি, আরজি করের ঘটনার ক্ষেত্রে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার মতো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এমনকি প্রমাণ লোপাট ও কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ করা হয়নি বলে দাবি পরিবারের।

Advertisement
Advertisement

নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য, তাঁর মৃত্যু হয়েছিল একটি সরকারি হাসপাতালে। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি খুন হয়েছিলেন। ফলে সেই মৃত্যুর দায় তৎকালীন সরকার কোনওভাবেই এড়াতে পারে না বলেই দাবি পরিবারের। পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “আমার মেয়ের মৃত্যুর সঙ্গে হালিশহরের ঘটনার মিল খুঁজছেন যাঁরা, তাঁদের বলব – দুটি ঘটনা এক নয়। আমার মেয়ের আরজি কর হাসপাতালে মারা যাওয়ার ঘটনার সঙ্গে হালিশহরের ঘটনার তুলনা টানা উচিত নয়।”

ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে একমাত্র মাপকাঠি না করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে কি না, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে নিহত চিকিৎসকের পরিবার।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury