Bengal Liberty: রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে একসময়ের অত্যন্ত প্রভাবশালী মুখ তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে বড় ধাক্কা দিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল জমানার দীর্ঘ সময়ে স্বাস্থ্য দফতরের নীতি প্রণয়ন, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সুদীপ্ত রায়ের একক দাপট ও প্রভাব ছিল বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন চিকিৎসক সংগঠন। রাজনৈতিক পালাবদলের পর একে একে সেই সমস্ত পদ থেকে তিনি ইতিমধ্যেই সরে গেছেন। এবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির শীর্ষ পদ থেকেও তাঁকে অপসারণ করা হল।

যদিও এই অপসারণের তত্ত্ব মানতে নারাজ স্বয়ং প্রবীণ এই নেতা। তাঁর দাবি, যেহেতু তিনি অতীতে বিধায়ক ছিলেন, তাই সেই পদাধিকার বলেই ফিন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছিলেন। বর্তমানে তিনি আর বিধায়ক নন, তাই নিয়মানুসারেই সেই পদও তাঁর কাছে নেই। এর নেপথ্যে অন্য কোনো অপসারণের বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার বিষয় নেই বলেই তাঁর দাবি। সরকারি নথিতে প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/14/droupadi-murmu-3/

