Bengal Liberty: কলকাতায় ফের অগ্নিকাণ্ড। পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট সংলগ্ন ঝাউতলা রোডে একটি ছোট রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের তীব্রতায় রেস্তোরাঁটির পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ফের আগুন (Park Circus Fire)
মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই ফের আগুনের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠল কলকাতার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় পাশাপাশি গায়ে গায়ে তৈরি হওয়া দোকান, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

গায়ে গায়ে দোকান (Park Circus Fire)
অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় দোকান বা রেস্তোরাঁ তৈরির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের মধ্যে যে নির্দিষ্ট দূরত্ব বা খোলা জায়গা রাখার কথা, বাস্তবে অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। ফলে একটি জায়গায় আগুন লাগলে দ্রুত তা পাশের দোকান বা রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। একইসঙ্গে অতিরিক্ত ঘনবসতির কারণে আগুন লাগার পর সাধারণ মানুষের বেরিয়ে আসার পথও সংকীর্ণ হয়ে যেতে পারে।
আরও খবর
পার্ক সার্কাসের এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। কিন্তু এর আগে শহরের অন্য প্রান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে ৯ জনের। সেই ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যেই ফের কলকাতার অন্য প্রান্তে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই শহরজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন (Park Circus Fire)
পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে, শহরের রেস্তোরাঁ, হোটেল ও ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তার নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না। দমকলের ছাড়পত্র, বৈদ্যুতিক নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে আসছে।
এই আবহেই নবান্ন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী এক মাস শহরের সমস্ত রেস্তোরাঁ ও হাসপাতালে ফায়ার অডিট শুরু হবে।
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/19/india-vs-pakistan-hockey-world-cup/

