Bengal Liberty: মাত্র দু’দিনের ব্যবধানে কলকাতা ও তারাপীঠে পরপর ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেল অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, তার আগেই তারাপীঠের একটি বেসরকারি হোটেলে আগুনে প্রাণ হারিয়েছেন আরও ৯ জন (Mock Drill)। এরই মধ্যে পার্ক সার্কাসের ঝাউতলা রোডে ছোট রেস্তোরাঁয় আগুন ঘিরেও তৈরি হয়েছে আতঙ্ক। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনিরাপত্তা নতুন করে প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে বিপর্যয়ের সময়ে দ্রুত উদ্ধার, আগুন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দফতর। আগামী ২১ আগস্ট, ২০২৬ রাজ্যের পাঁচটি জেলায় তেল ও রাসায়নিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যস্তরের মক এক্সারসাইজ বা মক ড্রিল আয়োজন করা হবে।

নিউ মার্কেটের ভয়াবহ আগুনে ৯ প্রাণহানি (Mock Drill)
মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারান ৯ জন। রাত পৌনে ২টো নাগাদ হোটেলের একটি ফ্লোরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আরও খবর
একই দিনে, পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট সংলগ্ন ঝাউতলা রোডেও একটি ছোট রেস্তোরাঁয় আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। এখনও পর্যন্ত ওই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে আগুনের তীব্রতায় রেস্তোরাঁটির পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে (Mock Drill)।
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার মাত্র এক দিন আগেই তারাপীঠে ঘটে যায় আরও একটি মর্মান্তিক অগ্নিকাণ্ড। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছে পুকুরপাড়ে ‘বিদিশিনি’ হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেই সময় অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন। ভয়াবহ ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়।

পাঁচ জেলায় হবে তেল-রাসায়নিক বিপর্যয় মোকাবিলার মহড়া (Mock Drill)
পরপর অগ্নিকাণ্ডের পর আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসনিক প্রস্তুতি আরও শক্তিশালী করতেই আগামী ২১ আগস্ট রাজ্যস্তরের মক ড্রিল আয়োজন করা হচ্ছে। তেল, LPG, রাসায়নিক এবং শিল্পক্ষেত্রে সম্ভাব্য বিপর্যয়ের সময় কীভাবে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হবে, আগুন ও বিপজ্জনক পদার্থের মোকাবিলা করা হবে এবং বিভিন্ন জরুরি পরিষেবার মধ্যে সমন্বয় গড়ে তোলা হবে-মূলত সেই প্রস্তুতিই যাচাই করা হবে এই মহড়ায়। নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের পাঁচটি জেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মক এক্সারসাইজ হবে-
১. নদিয়া- LPG IOCL বটলিং প্ল্যান্ট
২.পশ্চিম বর্ধমান- দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (SAIL)
৩.পূর্ব বর্ধমান- ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড
৪.মালদা- IOCL LPG বটলিং প্ল্যান্ট
৫.দক্ষিণ ২৪ পরগনা- BPCL
দু’দিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড এবং দুই ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু প্রশাসনের কাছে নিঃসন্দেহে বড় সতর্কবার্তা। সেই আবহেই ২১ আগস্টের মক ড্রিলকে শুধুমাত্র আনুষ্ঠানিক মহড়া হিসেবে না দেখে বাস্তব বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতির পরীক্ষা হিসেবেই দেখছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দফতর। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত, উদ্ধারকাজ এবং বিভিন্ন সংস্থার সমন্বয় কতটা কার্যকরভাবে করা যায়, মক ড্রিলের মাধ্যমে তারই বাস্তবসম্মত অনুশীলন হবে।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/20/neet-upsc-exam/

