West Bengal State University :বারাসত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের! বয়েজ হস্টেল খালি করার নির্দেশ উপাচার্যের

Bengal Liberty:

যাদবপুরে ছাত্র সংঘর্ষের রেশ এখনও টাটকা। এরই মধ্যে বারাসত স্টেট ইউনিভার্সিটিতেও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও এবিভিপির সংঘর্ষে ফের উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। সোমবার রাতে ক্যাম্পাসের পাশাপাশি বয়েজ হস্টেলেও উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল বারাসত স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ (West Bengal State University)। নির্দিষ্ট সময়সীমা বেঁধে আবাসিক পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য।

Advertisement
Advertisement

বিজ্ঞপ্তি জারি (West Bengal State University)

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার সুবীর বিশ্বাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে বয়েজ হস্টেলের সমস্ত আবাসিক পড়ুয়াকে ঘর খালি করতে হবে। উপাচার্য দেবব্রত মিত্রের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বয়েজ হস্টেলে প্রায় ৪০ জন স্নাতকোত্তর পড়ুয়া থাকেন। আচমকা হস্টেল ছাড়ার নির্দেশে তাঁদের পরবর্তী পঠনপাঠন এবং থাকার ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়া এবং ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal State University
West Bengal State University

উত্তপ্ত ক্যাম্পাস (West Bengal State University)

 

সোমবার রাতে রাখিবন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে টিএমসিপি ও এবিভিপির মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের কয়েকজন আহত হন। বয়েজ হস্টেলে ভাঙচুর এবং ব্লেড দিয়ে হামলার অভিযোগও ওঠে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। প্রায় ৪১ জন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হস্টেল পর্যন্ত পৌঁছল, তা নিয়েও তদন্ত করবে কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। সূত্রের খবর, কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উপাচার্যের দাবি, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও বহিরাগতদের প্রবেশের বিষয়টি অত্যন্ত গুরুতর। গোটা ঘটনার পিছনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ যাদবপুরে রাজনীতি মুক্তিকরণ! ক্যাম্পাসে ‘বন্দে মাতরম’ পোস্টার ঘিরে জল্পনা

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury