Bengal Liberty
ফের প্রকৃতির ভয়ঙ্কর রোষের কবলে মানুষ। নেপালে হড়পা(Algeria)বানের মধ্যেই এবার আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে ভয়াবহ দাবানলের ঘটনা সামনে এসেছে। এই ভয়াবহ আগুনে অন্তত ১২ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। একদিনেই আলজেরিয়া জুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চল ও জনপদ। আহত ৫৪ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ক্ষতির মুখে(Algeria)
প্রশাসন দ্রুত পদক্ষেপ করে কয়েকটি প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এখনও বহু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিনির্বাপণ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় এখনও আগুন সক্রিয় রয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে(Algeria)
“অগ্নিনির্বাপণ দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে বেজাইয়ায় এখনও ১৮টি এলাকায় আগুন সক্রিয় রয়েছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভাতেও আগুন জ্বলছে। এসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।”
আরও খবর
সাম্প্রতিক সময়ে দাবানলের ঘটনা(Algeria)
শুধু আলজেরিয়াতেই নয়, বিশ্বের আরও বহু দেশেই একই ধরনের ভয়াবহ দাবানলের ঘটনা সামনে এসেছে। ফ্রান্স, স্পেন, গ্রিস, পর্তুগাল ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে তীব্র গরমের কারণে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। মাদ্রিদ ও আভিলায় দাবানলের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানল বৃদ্ধির কারণ(Algeria)
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দীর্ঘস্থায়ী খরা, অনাবৃষ্টি এবং শুষ্ক আবহাওয়ার কারণে বনাঞ্চলের গাছপালা, কাঠ ও শুকনো পাতা সহজেই আগুন ধরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে। ফলে সামান্য আগুনও দ্রুত ভয়াবহ দাবানলের আকার নিতে পারে।
প্রকৃতির সামনে সবাই নিরুপায়(Algeria)
মানুষ পাহাড়-জঙ্গল সাফ করে ক্রমশ আধুনিকতার দিকে এগিয়ে চলেছে। কিন্তু প্রকৃতির ভয়াবহতার সামনে আজও মানুষ কার্যত অসহায়। বারবার এই ধরনের বিপর্যয়ের পরেও কেন শিক্ষা নিচ্ছে না মানবজাতি? প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়নের দৌড়ে এগিয়ে যাওয়ার ফলেই কি আজ মানুষকে প্রকৃতির এমন ভয়ঙ্কর রোষের মুখে পড়তে হচ্ছে? আলজেরিয়ার ভয়াবহ দাবানল ফের সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ধ্বংস রুখতে এখনই কার্যকর পদক্ষেপ না করা হলে ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়তে পারে।


