Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিল কার হাতে থাকবে, তা নিয়ে কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দ্বন্দ্ব এখনও মেটেনি (Mamata Banerjee)। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগস্টের মধ্যেই এই বিতর্কের নিষ্পত্তির ইঙ্গিত মিললেও মাসের শেষ দিনেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ফের কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার কমিশনকে পাঠানো চিঠিতে দ্রুত সিদ্ধান্ত জানানোর আর্জি জানিয়েছেন তিনি (Mamata Banerjee)।

জুলাইয়ে তথ্যপ্রমাণ জমা (Mamata Banerjee)
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর থেকেই দলের অন্দরে ভাঙন শুরু হয়। একের পর এক বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। ওই শিবিরই নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছে। একই ছবি দেখা যায় দিল্লিতেও। তৃণমূলের সিংহভাগ লোকসভা সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন। রাজ্যসভার তিন সাংসদ আবার সরাসরি বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতেই তৃণমূলের প্রতীক এবং দলের তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে কালীঘাট বনাম ঋতব্রত শিবিরের লড়াই আরও তীব্র হয়।

জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে দু’পক্ষকে নিজেদের দাবির সমর্থনে তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কালীঘাটপন্থী তৃণমূলের হয়ে সেই নথি জমা দেন সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। অন্যদিকে, ঋতব্রত শিবির আরও কিছুটা সময় চেয়েছিল। পরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, দু’পক্ষের জমা দেওয়া নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আইনে যে প্রক্রিয়া নির্ধারিত রয়েছে, তার বাইরে গিয়ে কোনও সিদ্ধান্ত হবে না বলেও জানিয়েছিলেন তিনি।
আরও খবর

অগস্টেও কাটল না জট (Mamata Banerjee)
ফলে মনে করা হয়েছিল, ১৫ আগস্টের মধ্যেই প্রতীক ও তহবিল নিয়ে জট কাটতে পারে। কিন্তু আগস্ট শেষ হয়ে গেলেও কমিশনের তরফে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতেই আগস্টের শেষ দিনে ফের নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে দ্রুত মামলার নিষ্পত্তি করার আবেদন জানিয়ে মমতা লিখেছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ফলে আর দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/31/west-bengal-weather-9/

