Bengal Liberty
জীবনকে বাজি রেখে নিত্যদিন(Mahananda Express)সাধারণ মানুষ বাস, বিমান, ট্রেনের সফর করে,আর যত সময় এগোচ্ছে ততই দুর্ঘটনার তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। সেইরকমই আবারও বিহারের আরা জংশন রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের কাছে। ১৫৪৮৩ আলিপুরদুয়ার জংশন-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে এসেছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেল সেকশনে ভোর ৪:০০ টার দিকে মর্মান্তিক ঘটনা ঘটে।

ইঞ্জিন, একটি এসএলআর (সিটিং কাম লাগেজ রেক) কোচ এবং একটি এইচ-১ (ফার্স্ট এসি) কোচ স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে লাইনচ্যুত হয়। হতাহতের ঘটনা না ঘটলেও ফের একবার প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। বছরের পর বছর ধরে একই রকমের ঘটনার ছবি সামনে আসছে। বিশ্বমানের রেল প্রযুক্তির কথা বলা হলেও আদৌ তা কতটা বাস্তবায়নের রূপ নিয়েছে, এই নিয়ে তীব্র ক্ষোভ যাত্রীদের মধ্যে। প্রাণের ঝুঁকি নিয়ে কবে ট্রেনের সফর বন্ধ হবে, তাই নিয়েই সরকারের উদ্দেশ্যে প্রশ্ন যাত্রীদের। ঘটনার পরেই যাত্রীদের তীব্র ক্ষোভ।
যাত্রীদের ক্ষোভ(Mahananda Express)
” ট্রেন অনেক আসতে আসতে চলছিল হঠাৎ করেই ট্রেন মারাত্মক রকমভাবে জোরে চলতে শুরু করে, তাতেই আমার ঘুম ভেঙে যায়। একটা ঝটকা মত লাগে। আমি উঠে দেখি এই অবস্থা। সুরক্ষা, যাত্রীদের নিরাপত্তা আগে। বছরের পর বছর ধরে একই জিনিস চলছে, কোনো পরিবর্তন হয়নি।”
আরও খবর

প্রাথমিক কারণ(Mahananda Express)
ঠিক সময় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লেও গন্তব্য পৌঁছাতে অনেকটাই বিলম্ব হয়েছে। তাঁর মধ্যে প্রযুক্তিগত বা সিগন্যালিং ত্রুটির কারণে ট্রেনটি ভুলবশত মূল দিল্লি লাইনের পরিবর্তে সাসারাম লাইনের দিকে চলে যায়।ত্রুটি সংশোধনের জন্য ট্রেনটিকে পেছনে ঘোরানোর চেষ্টার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে।

ঘটনার পরেই আরা স্টেশন ম্যানেজার এন কে রাইকে বরখাস্ত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সঠিক কারণটি খুঁজে বের করার চেষ্টা চলছে। সঙ্গে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, আর কতদিন আর কবে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে? একের পর এক ট্রেনের দুর্ঘটনা ঘটে গেলেও কারোর কোনো ভ্রূক্ষেপ নেই মানুষের জীবনকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, কবে এই প্রবণতা বন্ধ হবে এই নিয়েই উঠছে প্রশ্ন?


