Bittu Roy Chowdhury

Author

Bittu Roy Chowdhury

বিট্টু রায়চৌধুরী একজন সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, লেখক, নেতাজি গবেষক এবং সঙ্গীতশিল্পী। এক দশকেরও বেশি সময় চলচ্চিত্র, তথ্যচিত্র, স্বাধীন সাংবাদিকতা, লেখালেখি এবং সঙ্গীতের সঙ্গে যুক্ত। প্রত্যেকটি কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজ, রাজনীতি, প্রান্তিক মানুষের জীবন, পরিবেশ, মানবাধিকার এবং ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করার চেষ্টা। বিট্টুর কাছে ক্যামেরা শুধুমাত্র ছবি ধারণের একটি যন্ত্র নয়; সত্যকে অনুসন্ধান করা, ক্ষমতার আড়ালে থাকা বাস্তবতাকে সামনে আনা এবং সমাজকে দেখার একটি শক্তিশালী মাধ্যম। তাঁর সাংবাদিকতা, চলচ্চিত্র নির্মাণের দর্শন—“Cinema and camera is a weapon for me to change society.” একাধিক খবরের কাগজ, বৈদ্যুতিন সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে Bengal Liberty-র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। ‘গেরিলা’ সাংবাদিকতার সূচনা ঘটেছে এই প্রতিষ্ঠান থেকে। চলচ্চিত্র ও সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতচর্চার সঙ্গেও যুক্ত। কনসেপ্টচুয়াল এবং অ্যাভাঁ-গার্দ ব্যান্ড MothJatra-র ভোকালিস্ট, গিটারিস্ট। ব্যান্ডটির সঙ্গীত-ভাবনায় রয়েছে পরীক্ষামূলক কাজ, দর্শন। নেতাজি রহস্য নিয়ে গবেষণা এবং বই লেখা অন্যতম নেশা। ‘রেড কার্পেট’, ‘শহুরে নকশালের প্রথা বিরুদ্ধ অশ্লীল কবিতাগুচ্ছ’ নামক দু’টি অ্যান্টি-পোয়েট্রি কাব্যগ্রন্থের জন্মদাতা!

No posts found.

নেতাজি ফাইলস