Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : অভিষেককে আরও তিন মামলায় রক্ষাকবচ, মোট আটটিতে স্বস্তি পেলেন!

Bengal Liberty : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও তিনটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট (Abhishek Banerjee)। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই মামলাগুলিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এর ফলে এখনও পর্যন্ত মোট ৮ মামলায় আদালতের অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তিনি (Abhishek Banerjee)।

Abhishek Banerjee
Abhishek Banerjee

ডায়মন্ড হারবারের তিন মামলায় স্বস্তি (Abhishek Banerjee)

অভিষেকের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্রের আয়োজন ঘিরে একাধিক অভিযোগ উঠেছিল। জমি সংক্রান্ত অনিয়ম এবং সেবাশ্রয়ের কাজকর্মে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশের দায়ের করা ওই তিনটি এফআইআর-কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুক্রবার সেই মামলাতেই আপাতত স্বস্তি পেলেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই তিন মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

Advertisement
Advertisement

১৬টি এফআইআর, রক্ষাকবচ আটটিতে (Abhishek Banerjee)

বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। শুক্রবারের তিনটি ধরলে এর মধ্যে আটটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ। বাকি আটটি মামলায় এখনও কোনও রক্ষাকবচ মেলেনি। ওই আটটি মামলার শুনানি আগামী ২৫ অগস্ট হওয়ার কথা। অন্যদিকে, শুক্রবার যে তিনটি মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেগুলির পরবর্তী শুনানি রয়েছে ৭ সেপ্টেম্বর।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/21/june-malia/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury