Bengal Liberty : পুরসভা সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষের মুখে বিরোধী বিধায়ক ফিরহাদ হাকিম ও জাভেদ খান। পুজোর পরেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তার আগে কলকাতা ও হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাসের পথে এগোল রাজ্য সরকার (CM Suvendu Adhikari )। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হয়েছে পুরসভা সংশোধনী বিল। এর ফলে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হবে এবং হাওড়ায় ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৮। ‘The Kolkata Municipal Corporation (Amendment) Bill, 2026’-বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওয়ার্ডের সীমানা তৈরির কাজ সরাসরি সরকার করবে না। নির্দিষ্ট নিয়ম মেনে সেই কাজ করবে রাজ্য নির্বাচন কমিশন (CM Suvendu Adhikari )। এর পরেই বিরোধী দলের বিধায়ক জাভেদ খান এবং ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে তিনি বলেন, “ওঁরা যেভাবে বললেন, তাতে মনে হল যেন পুরনো মানচিত্র সরিয়ে আমরা নতুন কিছু করে দিলাম।”

আপাতত শুধু আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত (CM Suvendu Adhikari )
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রস্তাব নিয়েই এ দিন ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই বিলের মাধ্যমে আপাতত শুধু পুরসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ডের সীমানা, ভোটার সংখ্যা বা জনসংখ্যা নির্ধারণ সরকার করেনি। এই পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। মুখ্যমন্ত্রী জানান, পরবর্তী ধাপে ওয়ার্ডের সীমানা ও জনসংখ্যার হিসাব তৈরির দায়িত্ব থাকবে রাজ্য নির্বাচন কমিশনের। প্রয়োজনীয় প্রশাসনিক তথ্য ও সহযোগিতা দেবে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং কলকাতা জেলা প্রশাসন। এরপর প্রকাশ করা হবে খসড়া বিজ্ঞপ্তি। সেখানে সাধারণ মানুষ নিজেদের দাবি ও আপত্তি জানানোর সুযোগ পাবেন। সেই আপত্তিগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

হবে দু’দফা সর্বদলীয় বৈঠক (CM Suvendu Adhikari )
ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। খসড়া প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ নিজেদের দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে দু’টি সর্বদলীয় বৈঠক হবে। প্রথমটি খসড়া প্রকাশের আগে এবং দ্বিতীয়টি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে হওয়ার কথা।
আরও খবর
বিরোধী বিধায়ক জাভেদ খান ও ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের বক্তব্যে মনে হয়েছে যেন সরকার নিজেরাই পুরনো মানচিত্র সরিয়ে নতুন মানচিত্র তৈরি করে বিল পাশ করিয়েছে। এর পরেই তিনি স্পষ্ট করে বলেন, নির্দিষ্ট নিয়ম মেনেই পুরো ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। সাধারণ মানুষের দাবি-আপত্তি এবং সর্বদলীয় বৈঠকের পরেই চূড়ান্ত ওয়ার্ড তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তাঁর কথায়, আজকের বিলের মূল উদ্দেশ্য ১৪৪টির জায়গায় ২০৯টি ওয়ার্ড করার আইনি অনুমোদন দেওয়া। বাকি কাজ হবে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়ায়।

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/12/howrah-municipal-corporation-3/

