Bengal Liberty : স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির প্রাক্কালে দীর্ঘদিনের চাপা পড়া রীতি ফিরল বাংলায় (CM Suvendu Adhikari)। সূত্রের খবর, ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবস উপলক্ষে দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন। এরপর আর কোনও মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ধরনের টেলিভিশন বার্তা দেননি। বদলের বাংলায় সেই পুরনো রীতিতেই এবার কলকাতা দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ থেকে শুরু করে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য, যুবসমাজ, নারী স্বনির্ভরতা, শিক্ষা-স্বাস্থ্য থেকে শিল্প-একাধিক বিষয় উঠে এসেছে তাঁর বক্তব্যে (CM Suvendu Adhikari)।

স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ (CM Suvendu Adhikari)
বার্তার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, “বন্দে মাতরম! প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।” এরপরই দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীরদের শ্রদ্ধা জানান তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বিনয়-বাদল-দীনেশের নাম উল্লেখ করে পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তাঁদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় যে স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক মুক্তি নয়, বরং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্নের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সেই লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গকে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, মা-বোনেদের আরও স্বনির্ভর করে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প-সহ সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

‘হর ঘর তেরঙ্গা’র ডাক (CM Suvendu Adhikari)
স্বাধীনতা দিবসের আবেগের সঙ্গে জাতীয় পতাকার মর্যাদাকেও তাঁর বার্তায় বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তেরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্রের মধ্যে ঐক্যের গর্ব।” একইসঙ্গে জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা দিবসে রাজ্যের প্রতিটি ঘরে তেরঙ্গা ওড়ানোর আহ্বান জানিয়ে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে সবাইকে হাতে হাত মিলিয়ে আরও উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/15/cm-suvendu-adhikari-134/

