Jharkhand
Jharkhand

Jharkhand : ২৩ দিনের আন্দোলনে নতিস্বীকার, নিয়োগ পরীক্ষা বাতিল হেমন্ত সরকারের

Bengal Liberty :  ঝাড়খণ্ডে টানা ২৩ দিনের ছাত্র-যুব আন্দোলনের চাপে অবশেষে বড় সিদ্ধান্ত নিল হেমন্ত সোরেন সরকার (Jharkhand )। সরকারি চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। বাতিল করা হয়েছে টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত নিয়োগ পরীক্ষা এবং সেই পরীক্ষার ফলাফল। পাশাপাশি, ওই সংস্থার মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হয়েছে। তবে সিবিআই তদন্তের দাবি এখনও মানা হয়নি। ফলে আন্দোলন পুরোপুরি থামছে না বলেই জানিয়েছেন ছাত্ররা (Jharkhand)।

Jharkhand
Jharkhand

বাতিল পরীক্ষা ও নিয়োগ (Jharkhand)

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড বা টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রকাশিত ফলাফলও। একইসঙ্গে টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সাম্প্রতিক নিয়োগ নয়, ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর পরিচালনায় হওয়া সমস্ত পরীক্ষার খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। ছোট-বড় যে কোনও অনিয়মের অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশের সিআইডি।

এর পাশাপাশি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও পৃথক তদন্ত হবে। অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে এই তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দ্রুত সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

Advertisement
Advertisement

২৩ দিনের আন্দোলনের পর সিদ্ধান্ত (Jharkhand)

সরকারি চাকরিতে নিয়োগে স্বচ্ছতার দাবিতে গত ২৩ দিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন ঝাড়খণ্ডের ছাত্র ও যুবরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে চলছিল লাগাতার বিক্ষোভ। আন্দোলনে অনশনকারীরাও যোগ দিয়েছিলেন। আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতও হয়। আন্দোলন দমাতে পুলিশ বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ ওঠে। কিন্তু তাতেও আন্দোলন থেকে পিছিয়ে যাননি ছাত্র-যুবরা। তাঁদের মূল দাবিগুলির মধ্যে ছিল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল করা এবং সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।

Advertisement
Advertisement

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে একাধিক দাবি পূরণ হলেও সিবিআই তদন্তের দাবি এখনও পূরণ হয়নি। ফলে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এক ছাত্রের কথায়, সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ফলে সরকারের সিদ্ধান্তের পরও ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতি নিয়ে ছাত্র-সরকার সংঘাত পুরোপুরি কাটল না।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/18/kolkata-airport-fire/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury