Bengal Liberty : কৃষ্ণনগরের কালীঘাট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত (Mahua Moitra)। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি হাজির হননি। আইনজীবীর মাধ্যমে জানানো হয়, তাঁর পক্ষে এ দিন আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়। এরপরই মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত (Mahua Moitra)।

কী অভিযোগ মহুয়ার বিরুদ্ধে? (Mahua Moitra)
একটি সাক্ষাৎকারে ভারতীয় সেনাবাহিনী এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মহুয়া মৈত্র আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং তুলসী মালা সংক্রান্ত বক্তব্য নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত ১৩ মে কৃষ্ণনগরের ACJM আদালতে মামলা দায়ের করেন। ঘূর্ণির কয়েকজন মহিলাও মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানান।

বার বার সমন, তবুও হাজিরা নয় (Mahua Moitra)
মামলার প্রাথমিক পর্যায়ে আদালত মহুয়া মৈত্রকে একাধিকবার নোটিস ও সমন পাঠায়। আদালতের আগের নির্দেশ অনুযায়ী, ১২ অগস্ট তাঁর হাজিরার দিন ধার্য হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। পরে ১৮ অগস্ট ফের তাঁকে হাজিরার সুযোগ দেওয়া হয়। মহুয়ার আইনজীবী আত্মপক্ষ সমর্থনের আবেদন জানান। তবে আদালত স্পষ্ট করে দেয়, আগে সাংসদকে সশরীরে হাজির হতে হবে। তার পরেই ওই আবেদন বিবেচনা করা হবে।
আরও খবর
বুধবার ফের মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এ দিনও তিনি হাজির হননি। আইনজীবীর মাধ্যমে আদালতকে তাঁর অনুপস্থিতির কথা জানানো হয়। এরপরই কৃষ্ণনগর জেলা আদালত মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/19/sougata-roy-2/

