Sanat Dey
Sanat Dey

Sanat Dey : নৈহাটিতে সনৎকে দেখেই জনরোষ, পার্থকে নাট্যকার বানালেন প্রাক্তন বিধায়ক!

Bengal Liberty : তোলাবাজি ও হুমকির মতো একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিধায়ক সনৎ দে (Sanat Dey)। এদিন পুলিশি পুনর্নির্মাণের জন্য নিজের এলাকায় আনা হয়েছিল নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। আর তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের একাংশ। উঠল ‘চোর চোর’ স্লোগান। বৃহস্পতিবার সকালে নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সনৎ দে-কে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পাশাপশি ব্যারাকপুরের সাংসদ তথা নৈহাটির বাসিন্দা পার্থ ভৌমিককে নাট্যকার বলে আখ্যায়িত করলেন সনৎ (Sanat Dey)।

Sanat Dey
Sanat Dey

পুলিশি পুনর্নির্মাণ ঘিরেই উত্তেজনা (Sanat Dey)

গত ৮ অগস্ট দত্তপুকুর থেকে গ্রেফতার হন সনৎ দে। আদালতের নির্দেশে বর্তমানে ছয় দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার সকালে তাঁকে নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে মামলার ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গিয়েছে। তাঁকে এলাকায় আনার খবর ছড়াতেই স্থানীয়দের ভিড় জমে যায়। সনৎ দে-কে দেখেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন অনেকে। ওঠে ‘চোর চোর’ স্লোগান। পুলিশের গাড়ির দিকেও এগিয়ে যান উত্তেজিত জনতার একাংশ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিরাপত্তার কথা মাথায় রেখে সনৎ দে-কে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement
Advertisement

পার্থ ভৌমিককে নিয়ে মন্তব্য! (Sanat Dey)

সনৎ দে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। এদিন পার্থ ভৌমিক প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে প্রাক্তন বিধায়ক বলেন, ‘তিনি নাট্যকার, তাঁর জীবনটাই নাটকে ভরা।’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই সনৎ দে-র বিরুদ্ধে তোলাবাজি ও মস্তানির অভিযোগ ছিল। তাঁদের দাবি, সেই কারণেই তাঁকে নিজের এলাকায় নিয়ে আসতেই সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ্যে এসেছে।

সব মিলিয়ে, পুলিশি পুনর্নির্মাণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে বিজয়নগর এলাকা। প্রাক্তন বিধায়ককে ঘিরে জনরোষ এবং রাজনৈতিক চাপানউতোরে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/kunal-ghosh-house-attacked/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury