TMCP Foundation Day
TMCP Foundation Day

TMCP Foundation Day : মেয়ো রোডে সভা করতে চেয়ে পুলিশের দ্বারে ঋতব্রতপন্থীরা, হাই কোর্টে মমতাপন্থীরা

Bengal Liberty : ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিন কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করে তারা। তবে এ বার পরিস্থিতি একেবারেই ভিন্ন (TMCP Foundation Day)। নির্বাচনী ভরাডুবির পর তৃণমূল কার্যত তিন শিবিরে বিভক্ত। এই আবহেই মেয়ো রোডে সভা করার অনুমতি নিয়ে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। কালীঘাটপন্থী টিএমসিপি পুলিশের কাছ থেকে সাড়া না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। অন্য দিকে, একই জায়গায় সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও (TMCP Foundation Day)।

Advertisement
Advertisement

পুলিশের অনুমতি নিয়ে আদালতে কালীঘাটপন্থীরা (TMCP Foundation Day)

সোমবার কলকাতা হাই কোর্টে মামলা করে কালীঘাটপন্থী তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁদের আইনজীবী জানান, ২৮ অগস্টের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। পরে ৩ অগস্ট এবং ৭ অগস্ট পুলিশের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু কোনও জবাব মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সভার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে দাবি কালীঘাটপন্থী শিবিরের। মামলাটির দ্রুত শুনানির জন্যও আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

Advertisement
Advertisement

একই জায়গায় সভা ঘিরে নতুন সমীকরণ (TMCP Foundation Day)

এ বার শুধু অনুমতির প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে গিয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও। নির্বাচনী ফলের পর দল তিনটি শিবিরে ভাগ হয়েছে। একাংশ সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআই-তে। আর একাংশ বিধায়ক রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। বাকি অংশ কালীঘাটপন্থী হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে মেয়ো রোডে প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে একাধিক পক্ষের তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁর শিবিরের তরফে ২৮ অগস্ট মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। ফলে একই দিনে, একই জায়গায় সভার অনুমতি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : 

https://atlas-preview.bengalliberty.com/2026/08/17/ritabrata-banerjee-35/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury