Bengal Liberty : ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলায় রাজ করেছে তৃণমূল সরকার (West Bengal TMC)। এই সময়েই গজিয়ে উঠেছে একের পর এক বহুতল। নির্দিষ্ট নিয়ম না মেনেই গড়ে উঠেছে অগণিত হোটেল। যার ফল এই মুহূর্তে ভোগ করতে হচ্ছে বাংলাবাসীকে! তৃণমূল জমানায় দমকলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন জাভেদ আহমেদ খান, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু সময়ের জন্য অন্যান্য দফতরের পাশাপাশি এই দায়িত্ব সামলেছেন। তারপরও এত বেআইনি কার্যকলাপ ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে কীভাবে? উঠছে প্রশ্ন। মঙ্গলবার মধ্যরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুও সেই অব্যবস্থার ফল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, তৃণমূল সরকারের আমলে দমকলমন্ত্রীর দায়িত্ব বারবার হাতবদল হওয়ার পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থার এত বেহাল দশা কেন (West Bengal TMC)?

একাধিক প্রশ্ন পূর্বতন সরকারের বিরুদ্ধে (West Bengal TMC)
মধ্যরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। তারপরই সামনে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ। বহুতলের ভিতরে একাধিক হোটেল, ছোট ছোট ঘুপচি ঘর এবং একাধিক তলায় গাদাগাদি করে চলত গেস্ট হাউস। ছিল প্রচুর এসি। অথচ অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে। প্রশ্ন উঠছে, এত বেনিয়মের পরেও কীভাবে মিলল ট্রেড লাইসেন্স? দমকলের অনুমতিই বা কোথায়? আর সবথেকে বড় প্রশ্ন, এত দিন ধরে পুরসভা, দমকল এবং বিদ্যুৎ সংস্থার নজর এড়িয়ে কীভাবে চলল এই ব্যবসা? তৃণমূলের ১৫ বছরে চারজন দমকলমন্ত্রী কি কিছুই দেখেননি, নাকি সবটাই দেখেও না দেখার ভান করেছেন?

ক্ষোভ উগরে দিলেন বর্তমান মন্ত্রীরা (West Bengal TMC)
ঘটনার পর বুধবার সকালে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক গাফিলতি এবং ১৫ বছরের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে সরব হন মন্ত্রীরা। ঘটনাস্থলে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর প্রশ্ন, একটি বহুতলের ভিতরে একাধিক হোটেল কীভাবে চলছিল? এতগুলি এসি চলছিল কীভাবে? সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল? মন্ত্রী আরও প্রশ্ন তোলেন, তৃণমূলের আমলে কলকাতা পুরসভা কীভাবে এই হোটেলগুলির ট্রেড লাইসেন্স পাশ করল? দমকলের অনুমতিই বা কীভাবে মিলল? ঘটনাস্থলে গিয়ে দমকলমন্ত্রী কৌশিক চৌধুরীও সরব হন। তাঁর অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে একাধিক অনিয়ম চলেছে। কীভাবে হোটেল করার অনুমতি দেওয়া হয়েছিল? কীভাবে ট্রেড লাইসেন্স দেওয়া হল? দমকলের ফায়ার অডিট হয়েছিল কি না, ফায়ার NOC ছিল কি না-সব নথি খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘‘পূর্বতন সরকারের অভিশাপ’’ বহন করতে হচ্ছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্তের জন্য কমিটিও গঠন করা হবে।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/19/kolkata-hotel-fire-4/

