Hamim Mandal
Hamim Mandal

West Bengal STF: জঙ্গি সংগঠনে সক্রিয় অর্পিতা সরকার, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

Bengal Liberty: 

জঙ্গি কার্যকলাপের অভিযোগে ধৃত হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার হওয়া অর্পিতা সরকারকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হলে, তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতেই বিচারক এই নির্দেশ দেন।

Advertisement
Advertisement

West Bengal STFUAPA সহ একাধিক ধারায় মামলা, জিজ্ঞাসাবাদে জোর তদন্তকারীদের

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাঁকে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয়। শনিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, আদালতে অর্পিতা সরকারের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

 

West Bengal STF

West Bengal STF
West Bengal STF

 

তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে অর্পিতার ভূমিকা সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা, প্রভাবশালী ব্যক্তি এবং তাঁদের আত্মীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অর্পিতা সরকারকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হতো।

 

 

West Bengal STF

 

তদন্তকারীদের অনুমান, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে একটি শক্তিশালী তথ্য সংগ্রাহক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চলছিল। সেই নেটওয়ার্কে আর কারা জড়িত ছিলেন, কীভাবে তাঁদের মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো এবং গোপন তথ্য আদান-প্রদানের পদ্ধতি কী ছিল—তা জানতেই অর্পিতাকে বিশদে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

 

West Bengal STF

 

পুলিশ জানিয়েছে, অর্পিতা সরকারের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বেআইনি কার্যকলাপের অভিযোগে UAPA (আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট)-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং যোগাযোগের বিভিন্ন মাধ্যমও খতিয়ে দেখা হচ্ছে।

 

West Bengal STF

 

তদন্তকারী সংস্থার মতে, এই মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিজ্ঞাসাবাদ এবং ফরেনসিক তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি হামিম মণ্ডল ও অর্পিতা সরকারের মধ্যকার যোগাযোগ, আর্থিক লেনদেন এবং অন্য কোনো সহযোগীর ভূমিকা রয়েছে কি না, তাও কঠোরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  ‘আমি ফিরে এসেছি’-এক বাক্যে ১৯ বছরের কান্নার জল মুছলেন তসলিমা

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury