Bengal Liberty : জঙ্গি দমনে আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য (Anti Terrorist Squad)। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের আদলে পশ্চিমবঙ্গেও গড়ে তোলা হতে পারে পৃথক অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। নবান্ন সূত্রে খবর, রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফকে একত্রিত করে আরও শক্তিশালী সন্ত্রাসদমন বাহিনী গড়ার পরিকল্পনা চলছে। সূত্রে খবর, ইতিমধ্যেই এ নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক ও প্রাথমিক খসড়া তৈরির কাজ শুরু হয়েছে (Anti Terrorist Squad)।

এসটিএফকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা (Anti Terrorist Squad)
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগী অর্পিতা সরকারের গ্রেফতারের পর রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাবনা নিয়ে নতুন করে সতর্ক হয়েছে গোয়েন্দারা। তদন্তে উঠে এসেছে, জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল, নতুন সদস্য সংগ্রহ এবং অনলাইন প্রচারের মতো কর্মকাণ্ড এখনও উদ্বেগের কারণ। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের পৃথক এসটিএফকে একত্রিত করে একটি কেন্দ্রীয় সন্ত্রাসদমন বাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এটিএসের নেতৃত্বে থাকতে পারেন আইজি পদমর্যাদার এক আধিকারিক। তাঁর অধীনে ডিআইজি, এসপি-সহ বিভিন্ন স্তরের অফিসাররা কাজ করবেন। কলকাতা বা তার সংলগ্ন এলাকায় হতে পারে এই বাহিনীর সদর দফতর।

সীমান্ত জেলা ও স্পর্শকাতর এলাকায় বাড়বে নজরদারি (Anti Terrorist Squad)
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, কিছু জেলায় অতীতে জঙ্গি মডিউল বা স্লিপার সেলের সক্রিয়তার প্রমাণ মিলেছে। সেই কারণেই মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার মতো জেলায় এটিএসের শাখা খোলার পরিকল্পনা করা হচ্ছে। এই শাখাগুলির মূল কাজ হবে জঙ্গি সংগঠনের গতিবিধির উপর নজর রাখা, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখা, স্লিপার সেল গড়ে তোলার চেষ্টা রুখে দেওয়া এবং তরুণদের জঙ্গি কার্যকলাপে প্রভাবিত করার যেকোনও প্রচেষ্টা দ্রুত চিহ্নিত করা। নবান্নের আশা, নতুন এই এটিএস গড়ে উঠলে রাজ্যের সন্ত্রাসদমন ব্যবস্থা আরও সমন্বিত ও কার্যকর হবে।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/01/west-bengal-stf/

