Standing Committees
Standing Committees

Special Session: ১২ অগস্ট বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

Bengal Liberty:

আগামী ১২ অগস্ট ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধনী বিল পেশ ও পাস করাই এই বিশেষ অধিবেশন ডাকার অন্যতম প্রধান কারণ। বিধানসভা সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ অগস্ট সকাল ১১টায় অধিবেশন শুরু হওয়ার কথা। স্বল্প সময়ের এই অধিবেশন কয়েক দিন চলতে পারে বলে সূত্রের খবর।

 

Advertisement
Advertisement

Special Session

 

মূলত আসন্ন পুরভোটের আগে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতেই এই অধিবেশন গুরুত্বপূর্ণ বলে প্রশাসনিক সূত্রের খবর। বর্তমানে কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড রয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, তা বেড়ে ২০৯টি হবে। অন্যদিকে, হাওড়া পুরসভার বর্তমান ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব রয়েছে।

 

কিন্তু কলকাতা পুর আইন-এর ৫ নম্বর ধারায় বর্তমানে ১৪৪টি ওয়ার্ডের উল্লেখ রয়েছে। ফলে ওয়ার্ড সংখ্যা ২০৯ করতে হলে প্রথমেই আইন সংশোধন প্রয়োজন। সেই সংশোধনী বিল বিধানসভায় পাস হওয়ার পরই ওয়ার্ডভিত্তিক ডিলিমিটেশনের প্রক্রিয়া চূড়ান্ত করা যাবে।

 

(Special Session)গুরুত্বপূর্ণ বিল পেশ করতে তৎপর বিজেপি সরকার

 

ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করা হয়েছে। ১৩ অগস্ট পর্যন্ত খসড়াটি পুরভবন, সংশ্লিষ্ট বরো অফিস এবং সরকারি ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য রাখা থাকবে। এই সময়ের মধ্যে ব্যক্তি বা সংস্থা লিখিতভাবে আপত্তি, পরামর্শ বা সংশোধনের প্রস্তাব জানাতে পারবেন। হাওড়ার ক্ষেত্রেও ৫০ থেকে ৬৮টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়ে পাবলিক নোটিস প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

Special Session

Special Session
Special Session

পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে এবং সব রাজনৈতিক দলের মতামত বিবেচনা করা হবে। সরকারের লক্ষ্য, নভেম্বরের মধ্যে পুরভোটের প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠন করা।

 

ফলে ১২ অগস্টের বিশেষ অধিবেশন শুধুমাত্র একটি সংশোধনী বিল পাসের জন্য নয়, বরং আসন্ন পুরভোটের আগে কলকাতা ও হাওড়ার পুর-প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি ধাপ বলেই মনে করা হচ্ছে।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ মেট্রো পার্পেল লাইনে সুড়ঙ্গ খননে বড় সাফল্য, ভিক্টোরিয়ায় পৌঁছে গেছে ‘দিব্যা’

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury