Bus accident: ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের

Bengal Liberty: 

ভোরবেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের বংশীমোড় এলাকায়। দুর্ঘটনায় বাসের চালক-সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

Advertisement
Advertisement

Bus accident

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে যাত্রী নিয়ে ঝাড়গ্রামের দিকে ফিরছিল ‘সাই উপাসনা’ নামে একটি বেসরকারি বাস। বংশীমোড় এলাকায় একটি টার্নিংয়ের কাছে পৌঁছনোর পর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।

Bus accident
Bus accident

(Bus accident)গুরুতর আহত বেশ কয়েকজন

 

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

Bus accident

 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পুলিশের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement
Advertisement

 

আরও পড়ুনঃ মেট্রো পার্পেল লাইনে সুড়ঙ্গ খননে বড় সাফল্য, ভিক্টোরিয়ায় পৌঁছে গেছে ‘দিব্যা’

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury