Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh : শুক্রের বৈঠকেও জট কাটল না! লাক্স কারখানা নিয়ে কুণালের পাল্টা বার্তা, ‘দেখা হবে আদালতে’

Bengal Liberty : ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত ৬০০ কোটি টাকার কারখানা নিয়ে বিতর্ক যেন আরও জোরালো হল (Kunal Ghosh)। শুক্রবার শিল্প দফতরের সাংবাদিক বৈঠকে প্রকল্পের জমি, জমির চরিত্র পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত অনুমোদন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তার পরেই আজ, শনিবার ফের সরব তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানালেন, শিল্পের বিরোধিতা নয়, তাঁর প্রশ্ন ছিল প্রকল্পের অনুমোদন ও জমি ব্যবহারের নিয়ম নিয়ে। সরকারের ব্যাখ্যায় তাঁর প্রশ্নের উত্তর মেলেনি বলেও দাবি করেছেন তিনি (Kunal Ghosh)। পাশাপাশি আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারির জবাবে কুণালের পাল্টা বার্তা, “সেই আইনি নোটিসের আইনি জবাবও দেওয়া হবে।”

Kunal Ghosh
Kunal Ghosh

শুক্রবার কী জানিয়েছিল রাজ্য? (Kunal Ghosh)

ডানকুনির লাক্স প্রকল্প নিয়ে কুণালের প্রশ্নের পর গতকাল শিল্প সদনে সাংবাদিক বৈঠক করে রাজ্য। শিল্পসচিব বন্দনা যাদব জানান, ১১.০৬ একর জমিতেই লাক্সের কারখানা গড়ে উঠবে। ওই জমির চরিত্র পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিল্প দফতরের দাবি, কারখানা তৈরির জন্য জমিকে শিল্পের উপযোগী করার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়েছে। পরিবেশ দফতরের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। হোসিয়ারি শিল্প ‘হোয়াইট ক্যাটাগরি’-র অন্তর্ভুক্ত বলেও ব্যাখ্যা দেন শিল্পসচিব। ফলে উৎপাদন শুরুর আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় অনুমোদন পেলেই হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পে শুধু কারখানা নয়, আনুষঙ্গিক পরিকাঠামোও তৈরি হবে। কারখানার সংলগ্ন ৩.৩ একর জমির একটি অংশে ওয়্যারহাউস তৈরির পরিকল্পনা রয়েছে। পার্কিং, শ্রমিকদের থাকার ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজেও জমি ব্যবহার করা হবে বলে শিল্প দফতর জানিয়েছে।


‘শিল্প হোক, কিন্তু ফাঁক থাকছে না তো?’ প্রশ্ন কুণালের (Kunal Ghosh)

শুক্রবার সরকারি ব্যাখ্যার পর আজ, শনিবার ফের সরব হয়েছেন কুণাল। তাঁর দাবি, শিল্প ও বিনিয়োগের বিরোধিতা তাঁর উদ্দেশ্য নয়। বরং রাজ্যে শিল্প আসুক, সেটাই তিনি চান। তবে শিল্পের তাড়াহুড়োয় কোনও নিয়মগত বা প্রশাসনিক ফাঁক থেকে যাচ্ছে কি না, সেই প্রশ্নই তিনি তুলেছিলেন। কুণালের কথায়, “বলেছিলাম, শিল্প হোক, শিল্প আসুক। কিন্তু শিল্পের তাড়াহুড়োয় কি কোথাও কিছু ফাঁক থেকে যাচ্ছে?” তাঁর মূল প্রশ্ন কারখানার জমি এবং অনুমোদন নিয়ে। কুণালের দাবি, যে জমিতে আগে ওয়্যারহাউস তৈরির প্রস্তাব ছিল, সেখানে কারখানা তৈরির জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করা দরকার। তিনি আরও বলেন, “যেখানে পরিবেশ দফতর কারখানা তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেখানে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে কি?” কুণাল বলেন, “আমি ভুল হলে স্পষ্ট করে উত্তর দিন। না জানলে খোঁজ নিয়ে জানুন।” তাঁর আরও দাবি, তাঁর প্রশ্নের পর কয়েক ঘণ্টার মধ্যেই সরকার ও সংশ্লিষ্ট সংস্থা সাংবাদিক বৈঠক করেছে। কিন্তু সেখানে তাঁর তোলা প্রশ্নগুলির সরাসরি উত্তর দেওয়া হয়নি।

Advertisement
Advertisement

‘দেখা হবে আদালতে’, পাল্টা হুঁশিয়ারি কুণালের (Kunal Ghosh)

সংস্থার দাবি, বিধায়ক কুণাল ঘোষ প্রকল্প সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা অসত্য। সেই কারণে তাঁর কাছে মানহানির নোটিস পাঠানো হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সেই প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, “আইনি নোটিসের আইনি জবাবও দেওয়া হবে।” লাক্সের কর্ণধার অশোক টোডিকে উদ্দেশ্য করেও কড়া বার্তা দিয়েছেন তিনি। কুণালের বক্তব্য, “অশোক টোডিজি, দেখা হবে আদালতে।” একইসঙ্গে জমি থেকে পাটিপুকুরের রেললাইন পর্যন্ত আরও অনেক প্রশ্ন রয়েছে বলেও দাবি করেছেন তিনি। ফলে আগামী দিনে এই প্রকল্পের অনুমোদন সংক্রান্ত নথি ও প্রক্রিয়া নিয়েই বিতর্ক আরও গড়াতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/22/annapurna-yojana/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury