Bengal Liberty: রথযাত্রার পুণ্য তিথিতে বঙ্গ রাজনীতিতে বড় চমক। তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার মাত্র ২ মাস ১০ দিনের মাথায় নিজের পদ থেকে ইস্তফা দিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক

সশরীরে ইস্তফাপত্র জমা (Koel Mallick)
বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে কোয়েল মল্লিক তাঁর সশরীরে স্বাক্ষরিত ইস্তফাপত্রটি জমা দেন। এর আগে গত ১১ জুন তিনি ইমেলের মাধ্যমে ইস্তফা দিতে চেয়েছিলেন, তবে নিয়ম অনুযায়ী সশরীরে হাজির না হওয়ায় তা গ্রহণ করা হয়নি।

রাজনৈতিক জল্পনা (Koel Mallick)
সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার অব্যবহিত পরেই কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠক রাজনৈতিক মহলে তীব্র জল্পনা উসকে দিয়েছে। সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক সাংসদ (সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক) দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাঁদেরই আবার রাজ্যসভায় প্রার্থী করেছে বিজেপি। কোয়েল মল্লিকও কি সেই পথেই হাঁটছেন, তা নিয়েই এখন জোর চর্চা চলছে
আরও খবর

সাংসদ হিসেবে যাত্রা (Koel Mallick)
গত ফেব্রুয়ারি মাসে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর সঙ্গে কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। ৬ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর শপথ নিয়েছিলেন। তবে সাংসদ থাকাকালীন তিনি সংসদের কোনো অধিবেশনে যোগ দেননি। এখন দেখার বিষয়, তৃণমূল ছাড়ার পর তিনি রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন নাকি নতুন কোনো রাজনৈতিক শিবিরে নাম লেখান।

