Bengal Liberty: ফের সুখবর এল জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির পরিবারে। প্রথম পুত্র সন্তানের জন্মের পর এবার কন্যাসন্তানের মা হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর ভিডিও পোস্ট করে নিজেই এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে একরত্তি মেয়ের একটি ঝলকও সামনে এনেছেন তিনি। প্রিয় অভিনেত্রীর কোলে নতুন অতিথির আগমনের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও।

সাধের অনুষ্ঠান ও অনুরাগীদের জল্পনা (Puja Banerjee)
চলতি বছরের মে মাসেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল পূজার। সেখানে সাবেকি সাজে গোলাপি অর্গানজা শাড়ি ও লাল ওড়নায় সেজেছিলেন হবু মা। পরিবারের প্রথা অনুযায়ী সেই অনুষ্ঠানে পূজার কোলে একটি ছোট্ট মেয়ে পুতুল দেওয়া হয়েছিল, যার পরনে ছিল সিল্কের লেহেঙ্গা। সেসময় থেকেই অনুরাগীদের মনে জল্পনা শুরু হয়েছিল যে, তবে কি এবার পূজার কোলে কন্যা সন্তানই আসতে চলেছে? শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হল এবং অভিনেত্রীর ঘর আলো করে এল এক কন্যা সন্তান।

পরিবারে নতুন সদস্যের আগমন (Puja Banerjee)
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে পূজা ও কুণাল ভার্মা দম্পতির প্রথম পুত্রসন্তান (কৃশভ) জন্মগ্রহণ করেছিল। এরপর গত এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবরটি সকলকে জানান এই দম্পতি। বাংলা চলচ্চিত্র যেমন— ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’, ‘রকি’ এবং জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘দেব কে দেব মহাদেব’-এর পার্বতী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া পূজার পরিবারে এখন খুশির আমেজ।
আরও খবর
আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/15/cooch-behar-2/

